বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ (IND vs NZ) খেলছে টিম ইন্ডিয়া। যেখানে ৩ টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এদিকে, ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়া (India National Cricket Team) ঘোষণা করা হয়েছে। সেই দলে অর্শদীপ সিং, গুরনুর ব্রার এবং আকিব নবীকে রাখা হয়নি। তা সত্ত্বেও, এই ৩ ফাস্ট বোলার ODI সিরিজের পর নিউজিল্যান্ডেই থেকে যাবেন। অর্থাৎ, ODI সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ভারতে ফিরবেন না। এর নেপথে রয়েছে কারণও। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) বিষয়টির পরিপ্রেক্ষিতে কারণ ব্যাখ্যা করেছেন এবং নিশ্চিত করেছেন যে ওই ৩ খেলোয়াড় নিউজিল্যান্ডেই থাকবেন।
ODI-র (IND vs NZ) পর কেন নিউজিল্যান্ডে থাকবেন ভারতের ৩ খেলোয়াড়?
জানিয়ে রাখি যে, সীতাংশু জানান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য অর্শদীপ সিং, গুরনুর ব্রার এবং আকিব নবী দলের সঙ্গেই থাকবেন। তৃতীয় ODI-র আগে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে, ODI সিরিজের পরিস্থিতি টেস্ট ম্যাচের জন্য, বিশেষ করে বোলারদের জন্য অত্যন্ত সহায়ক বলে প্রমাণিত হয়েছে। এমতাবস্থায়, টেস্ট সিরিজের প্রস্তুতিতে এই ৩ জন ফাস্ট বোলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

উল্লেখ্য যে, সীতাংশু কোটাক আরও বলেন যে, শেষ দু’টি ODI-র পিচে সিম ও সুইং ছিল। যেখানে অর্শদীপ, গুরনুর এবং আকিব দুর্দান্ত খেলেছেন। তিনি স্বীকার করেন যে ODI ক্রিকেট খেলার মাধ্যমে সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এই অভিজ্ঞতাটি দল এবং লাল বলের ক্রিকেটের প্রস্তুতির জন্য উপকারী। তাঁর মতে, ইন্ডিয়া‘এ’ দলের হয়ে খেলা ৩ টি ম্যাচও প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। যার ফলে ব্যাটার ও বোলার উভয়েই নিজেদের পরখ করে নেওয়ার পূর্ণ সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন: সৈকতনগরীতে হোমস্টে তৈরি করলে ৫ লক্ষের ভর্তুকি! দিঘার উন্নয়নে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে থেকে শুরু টেস্ট সিরিজ ক্যাম্প: জানিয়ে রাখি যে, ভারতীয় টেস্ট খেলোয়াড়রা তাঁদের প্রস্তুতি আরও এগিয়ে নিতে আগামী ১১ নভেম্বর থেকে একটি ক্যাম্প শুরু করবেন। সীতাংশু আশা করেছেন, এই ক্যাম্পটি দলকে সিরিজের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।
এদিকে, দলের বর্তমান পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে তিনি নিশ্চিত করেছেন যে, হেড কোচ গৌতম গম্ভীর ODI দলের সঙ্গেই থাকবেন এবং তিনি ও বোলিং কোচ মর্নে মরকেল ওয়েলিংটন যাবেন।












