বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে গত কয়েক বছর ধরে ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের নাম রিশভ পন্থ (Rishabh Pant)। গত পাঁচ বছর ধরে তিনি একক দক্ষতায় একাধিকবার অবিশ্বাস্য জায়গা থেকে ভারতকে তিনি ম্যাচ জিতিয়েছেন। কিন্তু ইরানি ট্রফির পর থেকে তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) টেস্ট সিরিজের ভারতীয় দলে পাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।
সদ্য সমাপ্ত অক্টোবর মাসের শুরুতে ইরানি ট্রফির মঞ্চে জম্বু-কাশ্মীরের বিরুদ্ধে অবশিষ্ট ভারত দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রিশভ। ব্যাট হাতে তাকে তার পরিচিত ছন্দে পাওয়া যায়নি। তার পাশাপাশি ব্যাটিং করার সময় সুইপ শট খেলতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন তিনি। যার জন্য বাকি বেশ কিছু টেস্ট দলের তারকা ক্রিকেটারের মতো ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচগুলিতে মাঠে নামা হয়নি তার।

প্রাথমিকভাবে বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষার তিনি সফল হননি। ফলে তার নিউজিল্যান্ড আসা নিয়ে তৈরি হয়েছিল সন্দেহ। কিন্তু সম্প্রতি বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, “পন্থ ফিট আছেন এবং তাঁকে সেন্টার অফ এক্সেলেন্সের ম্যাচ পরিস্থিতির অনুশীলনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাকে আরও একটি ধাপ পার করতে হবে। উভয় ধাপ সফলভাবে সম্পন্ন করার পর, পান্ত ১২ নভেম্বর ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা হবেন।”
আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি
শ্রীলঙ্কা সফরে বাকি ভারতীয় দল ব্যাটিংয়ের ক্ষেত্রে কিছুটা ব্যর্থ হলেও দেবদত্ত পাডিক্কলের পাশাপাশি রিশভ পন্থও ২২ গজে ছিলেন সমান সাবলীল। বেশ কিছু আক্রমণাত্মক ও উপযোগী ইনিংস খেলেছিলেন তিনি সেই সিরিজে। আর শুধুমাত্র ওই সিরিজেই নয়, বিগত পাঁচ বছর ধরে টেস্ট ফরম্যাটে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারের নাম রিশভ পন্থ। তাকে ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হলে বড় ক্ষতি হবে ভারতীয় দলেরই।
আরও পড়ুন: শচীনের রেকর্ড ভাঙার দিনে কোহলির প্রশংসায় মাতলেন গিল! জানালেন বড় সত্যি
তবে একান্তই রিশভ মাঠে না নামতে পারলে তার জায়গায় দলের প্রধান কিপারের ভূমিকায় থাকবেন ধ্রুব জুরেল। প্রস্তুতি ম্যাচে ভারতীয় ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। হাঁকিয়েছেন দুর্দান্ত শতরান। শেষ কিছু টেস্টে পন্থের সঙ্গেই ভারতীয় দলে খেললেও গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ পাননি। তবে শেষপর্যন্ত পন্থ মাঠে না নামতে পারলে সেই সুযোগও চলে আসবে তার সামনে।












