বৃহস্পতিবার থেকেই দাম বাড়ছে দুধের! আমুল-মাদার ডেয়ারির কোন প্যাকেটে কত টাকা বেশি দিতে হবে?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরসুম কাটতে না কাটতেই ফের দাম বাড়ছে দুধের (Milk Prices)। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের দুই বড় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল (Amul Milk) ও মাদার ডেয়ারি (Mother Dairy)। সংস্থা দু’টির ঘোষণা অনুযায়ী, দুধের ধরন ও প্যাকেটের উপর নির্ভর করে প্রতি লিটারে ২ থেকে ৬ টাকা পর্যন্ত দাম বাড়তে চলেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের জন্য এবার আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে সাধারণ ক্রেতাদের।

উৎসবের মরসুম কাটতে না কাটতেই ফের দাম বাড়ছে দুধের (Milk Prices)

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আমুলের টোনড মিল্কের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হচ্ছে। ফুল ক্রিম দুধের ক্ষেত্রে দাম বাড়ছে ৪ টাকা। অন্যদিকে, ফুল ক্রিম মোষের দুধের দাম লিটার প্রতি ৬ টাকা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগে যে দুধের দাম ছিল ৮০ টাকা, বৃহস্পতিবার থেকে তা বেড়ে দাঁড়াচ্ছে ৮৬ টাকা। দুধের বিভিন্ন বিভাগে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে ক্রেতাদের পকেটে (Milk Prices)।

আরও পড়ুন: রেশনে পুজোর প্যাকেজ পাওয়ার সময়সীমা বাড়ল? ১৭ তারিখ পর্যন্ত মিলবে বিশেষ সামগ্রী

মাদার ডেয়ারিও দুধের দাম বাড়ানোর কথা জানিয়েছে। তাদের বিভিন্ন ধরনের দুধের দাম লিটার প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়ছে। নতুন দাম অনুযায়ী, ফুল ক্রিম প্যাকেটজাত দুধের দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হচ্ছে। প্যাকেট টোনড মিল্কের দাম দাঁড়াচ্ছে ৬২ টাকা। সাধারণ টোনড মিল্কের দাম ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা করা হয়েছে। পাশাপাশি, গরুর দুধের দামও ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হচ্ছে।

হঠাৎ দুধের দাম বাড়ানোর পিছনে উৎপাদন খরচ বৃদ্ধিকেই প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে সংস্থাগুলি। তাদের বক্তব্য, দুধ উৎপাদনের ক্ষেত্রে একাধিক খরচ বেড়েছে। বিশেষ করে মিল্ক ফ্যাটের দাম গত কয়েক মাসে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি গবাদি পশুর খাবার বা পশুখাদ্যের দামও বেড়েছে। ফলে দুধ সংগ্রহ ও উৎপাদন প্রক্রিয়া চালাতে সংস্থাগুলির খরচ আগের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে।

No sooner has the festive season passed than milk prices are on the rise again.

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি হামলার আবহেই বড় পদক্ষেপ! শত্রু নিকেশে ঘাতক ড্রোন কিনছে সিআরপিএফ

সংস্থাগুলির দাবি, উৎপাদন ও সরবরাহের খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দুধ যেহেতু প্রতিটি পরিবারের দৈনন্দিন খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ, তাই নতুন দাম কার্যকর হলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাসিক বাজেটে তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাঁরা প্রতিদিন বেশি পরিমাণে দুধ (Milk Prices) কেনেন, তাঁদের খরচ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।