বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘপুজোর ছুটির পর আগামী ১৩ নভেম্বর ফের পঠন পাঠন শুরু হতে চলেছে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে। টানা কয়েকদিন স্কুল বন্ধ থাকায় ক্যাম্পাসের ধুলো ময়লা জমে থাকার আশঙ্কা রয়েছে। পড়ুয়ারা যাতে স্কুলে ফেরত যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ক্লাস করতে পারে, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে হাওড়া জেলা প্রশাসন (Howrah)।
পুজোর ছুটির পর স্কুল খোলার প্রস্তুতি হাওড়ায় (Howrah)
জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ ছুটির পর স্কুল খোলার আগেই যাতে হাওড়ার সব প্রাথমিক স্কুলের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করা ও জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছে (Howrah)। একই সঙ্গে স্কুলগুলি পানীয় জলের মান ও শৌচাগার এবং রান্না পরিকাঠামোর পরীক্ষা করে নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, জেলার ৩৪ টি সার্কেলের স্কুল পরিদর্শনের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। স্কুল খোলার আগেই যাতে প্রয়োজনীয় সাফাই ও সুরক্ষার কাছে শয়তান নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। নির্দেশিকা বলা হয়েছে স্কুল খোলার আগে প্রতিটি বিদ্যালয়ের ক্যাম্পাস ভালোভাবে পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন: ‘এ ধরনের ঘটনার প্রতিবাদ জরুরি’, ক্যালকাটা ফাইলস নিয়ে বাংলাহান্ট এক্সক্লুসিভে প্রতিক্রিয়া স্বাগতার
প্রয়োজন অনুযায়ী ধোয়া মোছা ও জীবাণুমুক্তকরণের কাজ ও সম্পন্ন করতে হবে। পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা ও জলের সরবরাহ ঠিক রয়েছে কিনা সেই বিষয়ে পরীক্ষা করে দেখতে হবে। শৌচাগার এবং রান্নাঘরের তদারকীয় সেরে ফেলার কথা বলা হয়েছে।
পাশাপাশি আগামী ১৩ নভেম্বর থেকে স্কুল কলেজে পঠন পাঠন শুরু হওয়ার আগেই এইসব ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের। সংশ্লিষ্ট স্কুলগুলিতে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ গুলি যথাযথ ভাবে মানা হচ্ছে কিনা, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের (Howrah)।












