বাংলাহান্ট ডেস্ক : একটি সিরিয়াল (Serial) শেষ হতেই আরেকটি ধারাবাহিক নিয়ে হাজির স্টার জলসা। সদ্য এই চ্যানেলে শেষ হয়েছে ‘বাবলি সুন্দরী’ ও ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। আর এবার নতুন ধারাবাহিকের প্রোমো সামনে আনল জলসা, যেখানে উঠে আসবে তরুণ প্রজন্মের গল্প। প্রথম ঝলকেই দর্শকদের মনোযোগ কেড়ে নিয়েছে সিরিয়ালটি।
নতুন সিরিয়াল (Serial) নিয়ে আসছে স্টার জলসা
একেবারে নতুন গল্প নিয়ে আসছে স্টার জলসা। নাম ‘আদরের নৌকা’। এর আগের প্রোমোতে নায়ক নায়িকার মুখ প্রকাশ করা হয়নি। কিন্তু এবার নতুন প্রোমোতে সামনে এল নায়ক নায়িকার মুখ। এই সিরিয়ালে প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন শিরিন পাল এবং অর্কপ্রভ রায়।

কী বিষয়ে গল্প: দুটি ছেলে মেয়ের মধ্যে সবসময় যে প্রেমের সম্পর্কই থাকবে এর কোনও মানে নেই। ছেলে মেয়েও বন্ধু হতে পারে, এই ধারণা নিয়েই আসছে নতুন ধারাবাহিক। প্রোমো অনুযায়ী, রাজি আর শৌর্য যাকে বলে অভিন্নহৃদয় বন্ধু। তাদের বন্ধুত্ব দুই বাড়ি থেকে ভালো চোখে না দেখলেও একে অপরকে ছাড়া থাকতেই পারে তা তারা।
আরও পড়ুন : সকলের কাছে ক্ষমা… রাজবীরের মা এসেই ঘুরিয়ে দিলেন বিগ বসের খেলা!
কবে শুরু হবে সিরিয়াল: বন্ধুরাও তাদের এই সম্পর্ককে প্রেম বলে মনে করে। কিন্তু রাজি কিছুতেই এই বন্ধুত্ব ভাঙতে চায় না। নিজের প্রিয় বন্ধুকে (Serial) যাতে হারাতে না হয় তার জন্য একটি এগ্রিমেন্ট করে রাজি। সেই এগ্রিমেন্ট অনুযায়ী রাজি আর শৌর্য কখনোই পরস্পরের প্রেমে পড়বে না। বাকিরা অবাক হয়ে গেলেও রাজির কথায়, তার কাছে এই বন্ধুত্বের মূল্য অনেক। প্রেম এলে যদি বন্ধুত্ব ভেঙে যায়? কিন্তু সত্যিই কি শেষ পর্যন্ত বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারবে তারা? নাকি প্রেমে পরিণত হবে এই বন্ধুত্ব। উত্তর দেবে এই সিরিয়াল।
আরও পড়ুন : ‘আপনি তাহলে খান…’ বিগ বসের ঘরে সৃজলাকে এ কী বলে বসলেন সৌরভ!
শ্রীজিৎ রায়ের প্রযোজনা সংস্থা বেনিয়ান ট্রি এর ব্যানারে আসছে এই নতুন সিরিয়াল। যদিও কবে কোন সময়ে সম্প্রচারিত হবে ধারাবাহিকটি তা এখনও জানানো হয়নি।












