বাংলা হান্ট ডেস্ক: পুজোর পর মধ্যবিত্তের জন্য রয়েছে সুখবর। কারণ একটানা কমতে থাকছে হলুদ ধাতুর দর (Gold Price)। এর ফলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জনসাধারণ। এই মুহূর্তে আপনি যদি গহনা কেন আর পরিকল্পনা করেন, তাহলে এক নজরে দেখে নিন সপ্তাহ শেষে বাজারে সোনার দাম কত রয়েছে।
সোনার দামে বড় পতন আজকের দর কত (Gold Price)
সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম(Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। শনিবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩০৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩০৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৭৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৭৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৬৭০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৬৭০০ টাকা।

আরও পড়ুন: ইলিশের বদলে সুরমা নয় তো? আসল মাছ চেনার উপায় জানুন
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৭৯৫৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৭৯৫৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৭৯৪৫টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৭৯৪৫০ টাকা।
এই সোনার দাম কমায়, স্বর্ণ বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করেছেন, তারা যাতে কিনে ফেলেন। কারণ ভবিষ্যতের ফের বেড়ে যেতে পারে হলুদ ধাতুর দর (Gold Price)। অথবা এর আগে যারা কিনে ফেলেছেন গহনা, তাদের চিন্তা করার কিছু নেই।












