বাংলা হান্ট ডেস্কঃ কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছরই বহু মানুষ অন্য রাজ্যে চলে যান। পরিবারের কাছ থেকে দূরে থেকে সেখানে কাজ করতে হয় তাঁদের। এবার সেই সমস্ত শ্রমিককে নিজের গ্রামে ফিরিয়ে কাজের সুযোগ করে দিতে উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal Government)। প্রায় ২৩ লক্ষ পরিযায়ী শ্রমিকের ফোনে SMS পাঠিয়ে ১২৫ দিনের কাজের প্রকল্পে যোগ দেওয়ার আবেদন জানানো হবে। পাশাপাশি তাঁদের পরিবারের হাতেও জব কার্ড তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বছরে ১২৫ দিন কাজ, দৈনিক মজুরি কত?
শ্রমদপ্তরের কাছে এখনও পর্যন্ত ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিকের তথ্য এসেছে। সেই তালিকা ধরেই তাঁদের সঙ্গে যোগাযোগ করবে রাজ্য (West Bengal Government)। শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও ‘ভিবি জি রাম-জি’ প্রকল্পের আওতায় আনার চেষ্টা চলছে।

সরকারের পাঠানো SMS-এ জানানো হবে, ১ জুলাই থেকে রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এখানে বছরে ১২৫ দিন কাজ পাওয়া যাবে। কাজের ধরন অনুযায়ী দৈনিক মজুরিও আলাদা। সেগুলি হল-
- অদক্ষ শ্রমিকরা পাবেন ৩০০ টাকা।
- অর্ধদক্ষ শ্রমিকরা পাবেন ৪৫০ টাকা।
- দক্ষ শ্রমিকরা পাবেন ৬০০ টাকা পর্যন্ত।
যাঁরা এখন অন্য রাজ্যে কাজ করছেন, তাঁদের নিজের গ্রামে ফিরে জব কার্ডের মাধ্যমে কাজ নেওয়ার কথা বলা হবে। আর যাঁদের এখনও জব কার্ড নেই, তাঁরা কাছের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ ভোটারদের জন্য বড় স্বস্তি! নাম বাদ গেলেও ফের তোলার সুযোগ, জানাল কমিশন
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই শ্রমিকদের ফোনে SMS পাঠানো শুরু হবে। শুধু একবার নয়, প্রথম বার্তা পাঠানোর ১৫ দিন পর আবারও SMS পাঠানো হবে। আগামী কয়েক মাস ধরে এইভাবে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখবে সরকার (West Bengal Government)।
যাঁদের জব কার্ড নেই, তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা রাজ্যের (West Bengal Government)
শুধু পরিযায়ী শ্রমিকদের ফোনে বার্তা পাঠিয়েই থেমে থাকছে না রাজ্য। তাঁদের পরিবারের সদস্যদেরও যাতে জব কার্ড দেওয়া যায়, সেই ব্যবস্থা করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এই নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব পরিবার জব কার্ড পাওয়ার যোগ্য, তাদের প্রত্যেকের হাতে কার্ড পৌঁছে দিতে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। দপ্তরের মতে, পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা গ্রামের কাছেই কাজ পেলে তাঁদের আর কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না। এতে পরিবারের রোজগারও কিছুটা নিশ্চিত হবে।
এছাড়া যেসব পরিবারের জব কার্ড রয়েছে, অথচ বাড়ির প্রাপ্তবয়স্ক সদস্যরা এখনও কাজ পাননি, তাঁদেরও কাজ দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। এই পুরো কাজের অগ্রগতি নিয়ে আগামী ২০ নভেম্বরের মধ্যে জেলা প্রশাসনকে রিপোর্ট জমা দিতে হবে।
কোন জেলায় কতজন পরিযায়ী শ্রমিক?
শ্রমদপ্তরের হিসাব অনুযায়ী, রাজ্যের ২২টি জেলায় পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ ও মালদহে শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। কয়েকটি জেলার হিসাব হল—
- মুর্শিদাবাদ: ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন।
- মালদহ: ২ লক্ষ ৮৬ হাজার ৩২৯ জন।
- পশ্চিম মেদিনীপুর: ১ লক্ষ ৬৮ হাজার ৫৭০ জন।
- নদিয়া: ১ লক্ষ ৬১ হাজার ৯০৮ জন।
- পূর্ব মেদিনীপুর: ১ লক্ষ ৫৭ হাজার ৩৭৬ জন।
এই জেলাগুলিতে পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে জব কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। অর্থাৎ, যাঁরা কাজের জন্য ভিনরাজ্যে রয়েছেন, তাঁদের নিজের গ্রামে ফিরিয়ে এনে কাজের সুযোগ করে দেওয়াই এখন রাজ্য সরকারের (West Bengal Government) মূল লক্ষ্য।












