ইন্টারনেট ব্যবহারে সবথেকে এগিয়ে Jio-র গ্রাহকরা! প্রতিদিন কী পরিমাণ ডেটা ব্যবহার করছেন ভারতীয়রা?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ভারতের ৩ টি প্রধান টেলিকম সংস্থা, রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, এবং ভোডাফোন আইডিয়া তথা Vi গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬-এ শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। সংস্থাগুলি তাদের গ্রাহক সংখ্যা এবং ব্যবহারকারীদের ইন্টারনেট (Internet Users) ব্যবহার সম্পর্কেও তথ্য উপস্থাপিত করেছে। ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) জানিয়েছে যে, পূর্ববর্তী ত্রৈমাসিকে তাদের মোট গ্রাহক সংখ্যা ছিল ১৯.৩১ কোটি। যা এখন বেড়ে ১৯.৪৪ কোটি হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সংস্থাটির পোস্টপেইড গ্রাহক সংখ্যাও ৩.১৯ কোটি থেকে বেড়ে ৩.৩৯ কোটি হয়েছে। যা গত সোয়া দুই বছরের মধ্যে পোস্টপেইড গ্রাহক বৃদ্ধির সর্বোচ্চ হার হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে, ডেটা ব্যবহারে জিও (Reliance Jio) ব্যবহারকারীরা শীর্ষে রয়েছেন। এরপরে রয়েছে এয়ারটেল (Airtel) এবং তারপরে ভিআই। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

ইন্টারনেট ব্যবহারে (Internet Users) সবথেকে এগিয়ে Jio-র গ্রাহকরা!:

এয়ারটেল ব্যবহারকারীরা প্রতিদিন ১.২২ জিবি ডেটা ব্যবহার করেছেন: জানিয়ে রাখি যে, এয়ারটেলের তথ্য অনুযায়ী, তাদের একজন গড় মাসিক ব্যবহারকারী ৩৬.৫ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করেন। এর অর্থ হল, গ্রাহক প্রতি দৈনিক প্রায় ১.২২ জিবি ডেটা ব্যবহৃত হয়। এর ফলে সংস্থার রেভিনিউও বৃদ্ধি পেয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এয়ারটেলের নেটওয়ার্কে মোট ৩,৩৩৫.৮ কোটি জিবি ইন্টারনেট ডেটা ব্যবহৃত হয়েছে।

Detailed information regarding internet users in India has emerged.

জিও ব্যবহারকারীরা এগিয়ে রয়েছেন: উল্লেখ্য যে, জিওর তথ্য অনুযায়ী, একজন জিও ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ৪৪.২ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করেন। অর্থাৎ দিনে প্রায় ১.৪৭ জিবি। সংশ্লিষ্ট ত্রৈমাসিকে জিওর নেটওয়ার্কে মোট ৭১.৩ বিলিয়ন জিবি ডেটা ব্যবহৃত হয়েছে। এদিকে, গত ১২ মাসে ৬৬ মিলিয়ন নতুন গ্রাহক যুক্ত হওয়ায় ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে জিও-র 5G ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এখন জিও-র মোট ইন্টারনেট ট্রাফিকের প্রায় ৫৬ শতাংশ শুধুমাত্র 5G নেটওয়ার্ক থেকেই আসছে।

আরও পড়ুন: বিনা অনুমতিতে ফোনের গ্যালারিতে নজর Facebook-এর! ৮,৩৬০ কোটির জরিমানা Meta-র

ভিআই তৃতীয় স্থানে রয়েছে: ভোডাফোন আইডিয়ার তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রতিটি 4G/5G গ্রাহক প্রতি মাসে গড়ে ২৩ জিবি ডেটা ব্যবহার করেন। এর মানে হল, প্রত্যেক গ্রাহক দৈনিক প্রায় ৭৬৭ এমবি ডেটা ব্যবহার করেন।

আরও পড়ুন: জাতীয় সড়কে রেকর্ড টোল আদায়! অক্টোবরেই ৬,৬৪০ কোটি পার, FASTag-UPI-তেই বাজিমাত

এছাড়াও, ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভিআই-এর নেটওয়ার্কে দৈনিক গড়ে ৯৩.৬ পেটাবাইট (পিবি), বা প্রায় ৯৩.৬ মিলিয়ন জিবি, ডেটা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, সামগ্রিক পরিসংখ্যান দেখলে এটা স্পষ্ট দেখা যায় যে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে জিও গ্রাহকরা এয়ারটেল ও ভিআই-এর চেয়ে এগিয়ে রয়েছেন।