মহিলারা মাসে মাসে পাবেন ১০০০ টাকা! রাজ্যে একাধিক নয়া প্রকল্প ঘোষণা সরকারের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষে নয়া সরকার ক্ষমতায় এসেছে চলতি বছরেই। এদিকে আরেক রাজ্য পঞ্জাবেও এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। আর এক বছরও বাকি নেই ভোটের। এই আবহে রাজ্যের সাধারণ মানুষের জন্য এক গুচ্ছ প্রকল্পের (Government Scheme) ঘোষণা করল ভগবন্ত মানের আপ সরকার (State Government)। মহিলা, তরুণ, কৃষক এবং প্রবীণ নাগরিকদের জন্য একাধিক প্রকল্প চালু ও ঘোষণা করা হয়েছে সম্প্রতি।

একাধিক প্রকল্প ঘোষণা সরকারের | State Government

এ রাজ্যে বর্তমানে জনপ্ৰিয়তার শিরোনামে রয়েছে মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হয় যোগ্য মহিলাদের। পাঞ্জাবেও মহিলাদের জন্য বড় ঘোষণা হয়েছে। মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে আপ সরকার। এছাড়াও প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে ঘোষণা হয়েছে বিনামূল্যে তীর্থযাত্রার।

government Schemes

মহিলাদের জন্য সে রাজ্যে রয়েছে ‘মুখমন্ত্রী মাওয়ান ধীয়ান সৎকার যোজনা’। জনকল্যাণমূলক এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতিভুক্ত মহিলারা ১৫০০ টাকা করে পেয়ে থাকেন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে আপ-এর দেওয়া প্রতিশ্রুতি মতো জুলাই মাসে চালু হয়।

আরও পড়ুন: আবেদন করেও টাকা মেলেনি? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অভিযোগ জানাতে মানুন এই নিয়ম

পরিসংখ্যান বলছে, অগস্ট মাস পর্যন্ত ৭৬ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। এবং ইতিমধ্যেই ৬৮ লক্ষেরও বেশি মহিলা আর্থিক সাহায্য পেয়েছেন। এদিকে রাজ্যের তরুণদের জন্য স্টেডিয়াম এবং ওয়ান টাইম সেটেলমেন্ট (ওটিএস) প্রকল্পের অধীনে বিদ্যুৎ গ্রাহকদের জন্য ছাড় পর্যন্ত দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

যুবদের টানতে বিশেষ নজর দিয়েছে সরকার। ‘পেন্দু খেড় ময়দান’ উদ্যোগের অধীনে আরও ১০০০টি গ্রামীণ ক্রীড়াঙ্গনের উদ্বোধন করা হয়েছে ইতিমধ্যে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম পর্যায়ে ক্রীড়াক্ষেত্র তৈরি করা, শরীরচর্চার প্রসার ঘটানো এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার মতো প্রয়াস নেওয়া হয়েছে। এছাড়া ক্রীড়া সরঞ্জাম এবং প্রশিক্ষণের সুবিধাও দেওয়া হচ্ছে যুবদের।

নির্বাচনমুখী রাজ্যে সবচেয়ে বড় চমক হল ‘পঞ্জাব দা ক্রোড়পতি’ নামে একটি রাজ্যব্যাপী যুব কুইজ প্রতিযোগিতা। এর পুরস্কার মূল্য হিসেবে ১ কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। সবমিলিয়ে ভোটের আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে আম আদমি পার্টি। একাধিক জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে সরকার।