ক্রিকেট থেকে ‘ছুটি’, IPL থেকে অবসর নিলেন ধোনি! সামলাবেন CSK-র বড় দায়িত্ব

Published on:

Published on:

MS Dhoni retires from the IPL! He will take on a major role at CSK.

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেট থেকে পুরোপুরি ‘ছুটি’ নিলেন ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। মঙ্গলবার IPL (Indian Premier League) থেকে তাঁর অবসরের বিষয়টি সামনে এসেছে। এদিকে, খেলোয়াড় হিসাবে IPL থেকে ধোনি অবসর নিলেও তিনি এখন চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব নেবেন। ৫ বারের IPL জয়ী ফ্র্যাঞ্চাইজিটি একটি সোশ্যাল মিডিয়ার (Social Media) পোস্টে এই তথ্য জানিয়েছে। জানিয়ে রাখি যে, ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে, তিনি IPL-এ খেলছিলেন। গত মরুসুমে তিনি চোটের কারণে পুরো সিজনে পারেননি। এবার তিনি IPL-কেও বিদায় জানিয়েছেন।

IPL থেকে অবসর নিলেন ধোনি (MS Dhoni)! সামলাবেন CSK-র বড় দায়িত্ব:

ধোনি দলকে ৫ টি শিরোপা এনে দিয়েছেন: উল্লেখ্য যে, ২০০৮ সালে IPL শুরু হওয়ার পর থেকেই ধোনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছেন এবং তাঁর অধিনায়কত্বে দলটি ৫ টি শিরোপা জিতেছে। চেন্নাই ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে শিরোপা জিতেছিল। এদিকে, ২০১৫ এবং ২০১৬ সালে চেন্নাই IPL থেকে ‘ব্যান’ ছিল। ২০১৯ সাল পর্যন্ত ধোনির অধিনায়কত্বে চেন্নাই প্রতিটি মরসুমেই প্লে-অফে খেলেছে। IPL- এর ইতিহাসের অন্যতম সফল অধিনায়কদের মধ্যে ধোনি গণ্য হন।

কী জানিয়েছে CSK: জানিয়ে রাখি যে, ধোনির প্রসঙ্গে তথ্য উপস্থাপিত করে CSK লিখেছে, “জীবনে একবারই আসে এমন একজন খেলোয়াড়। একটি নতুন ভূমিকা। একটি চিরস্থায়ী সম্পর্ক। এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অগণিত জয়, কঠিন সময় এবং চিরস্মরণীয় স্মৃতি নিয়ে, আমাদের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে সুপার কিংসের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা পর্যন্ত, এমএস শুরু থেকেই আমাদের এই যাত্রার অংশ ছিলেন। চেন্নাই চিরকাল তাঁর ঘর হয়ে থাকবে।’

আরও পড়ুন: ইন্টারনেট ব্যবহারে সবথেকে এগিয়ে Jio-র গ্রাহকরা! প্রতিদিন কী পরিমাণ ডেটা ব্যবহার করছেন ভারতীয়রা?

ধোনির দুরন্ত IPL কেরিয়ার: ধোনি IPL-এ দুটি দলের হয়ে খেলেছেন, চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুণে সুপারজায়ান্টস। যখন চেন্নাই IPL থেকে ‘ব্যান’ হয়, তখন পুণেকে অন্তর্ভুক্ত করা হয় এবং ধোনি ওই দলের হয়ে ২ বছর খেলেন। চেন্নাই ফিরে আসার পর পুণে দলটি ভেঙে দেওয়া হয়। ধোনি মোট ২৭৮ টি IPL ম্যাচ খেলেছেন এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫,৪৩৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে ২৪।টি হাফ-সেঞ্চুরি। IPL-এ ধোনির এভারেজ হল ৩৮.৩০।

আরও পড়ুন: বিনা অনুমতিতে ফোনের গ্যালারিতে নজর Facebook-এর! ৮,৩৬০ কোটির জরিমানা Meta-র

এদিকে, চেন্নাইয়ের মালকিন রুপা গুরুনাথ একটি ভিডিওতে জানিয়েছেন যে, ধোনি ১৪ তারিখে তাঁকে জানিয়েছিলেন যে তিনি এই মরসুমে IPL খেলবেন না এবং রিলিজ করা খেলোয়াড়দের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করতে বলেছিলেন। ধোনি আবারও তাঁর বিখ্যাত রীতি অনুসরণ করলেন: নিঃশব্দে বিদায়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরবে এবং IPL থেকে কোনও আড়ম্বর ছাড়াই বিদায় নিলেন। ধোনি তাঁর বিদায়ী ম্যাচটি খেলেননি। আর এইভাবেই খেলোয়াড় হিসাবে এবং IPL-এর সঙ্গে ধোনির দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি ঘটে। এখন, ধোনি চেন্নাই সুপার কিংসকে পরামর্শ দিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলবেন।