রাজ্যের পর্যটনে নতুন দিগন্তের সূচনা! অত্যাধুনিক পোর্টালের উদ্বোধন পর্যটনমন্ত্রীর, কী কী পরিষেবা মিলবে?

Published on:

Published on:

Shankar Ghosh launches revamped WBTDCL booking portal

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পর্যটনক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা। পর্যটকদের সুবিধার্থে নতুন বুকিং পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। এবার থেকে অতি সহজেই ঘরে বসে সরকারি লজের রুম বুক করা যাবে। পাশাপাশি আর কী কী পরিষেবা পাওয়া যাবে সেটাও জানা গিয়েছে।

নতুন বুকিং পোর্টাল নিয়ে বড় ঘোষণা পর্যটনমন্ত্রীর | (Shankar Ghosh)

দেশ বিদেশের বিভিন্ন পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা যাতে সহজতর হয়ে ওঠে সেই লক্ষ্যে পর্যটন ক্ষেত্রেও প্রযুক্তির সাহায্য নিয়েছে রাজ্য সরকার। নতুন বুকিং পোর্টাল https://wbtdcl.wb.gov.in/ -এর উদ্বোধন করে পর্যটনমন্ত্রী জানান, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তথা WBTDCL -এর অধীনস্থ ৪০টি পর্যটন সম্পত্তিতে ৮১৪টি ঘর রয়েছে। পর্যটকরা যাতে অতি সহজে অনলাইনে এই রুমগুলি বুক করতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Shankar Ghosh

অত্যাধুনিক এই বুকিং পোর্টালে রুম বুক করার পাশাপাশি আরও একাধিক সুবিধা পাবেন সাধারণ মানুষ। এই পোর্টালের মাধ্যমে জরুরি নোটিশ দেখার পাশাপাশি কোনও নির্দিষ্ট দিনে রুম ফাঁকা রয়েছে কিনা ও অনলাইন বুকিংয়ের স্ট্যাটাসও দেখা যাবে।

আরও পড়ুনঃ কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন অধ্যায়! যুবদের ফোনে মেসেজ পাঠিয়ে কাজ দেওয়ার আশ্বাস রাজ্যের

এছাড়া WBTDCL -এর নতুন পোর্টালে প্রত্যেক পর্যটন সম্পত্তির স্পষ্ট ছবি ও সেখানে কী কী সুযোগ-সুবিধা পাওয়া যাবে সেটারও উল্লেখ থাকবে। ফলে বাড়ি বসে সহজেই যাবতীয় খুঁটিনাটি জানতে পারবেন পর্যটকরা।

শঙ্কর জানান, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের কাছে ‘কলকাতা কি’ নামে আরও একটি পোর্টালের প্রস্তাব দেওয়া হয়েছে। যেসব পর্যটক শুধুমাত্র কলকাতায় ঘুরতে আসেন, তাঁরা এই পোর্টালের মাধ্যমে যাবতীয় তথ্য জানতে পারবেন। ইকো পার্ক বা ভিক্টোরিয়ার মতো জায়গার টিকিটও এই পোর্টালের মাধ্যমে অনলাইনে কাটা যাবে।

বুকিংয়ের ক্ষেত্রেও পর্যটকদের সুবিধার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিউআর কোড স্ক্যান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব ধরণের ব্যবস্থা রাখা হবে। পর্যটকরা নিজেদের সুবিধা অনুযায়ী বুকিং করতে পারবেন।

রাজ্যে পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে রাজ্য সরকার। পর্যটকদের সুবিধায় নতুন বুকিং পোর্টালের উদ্বোধনের পর পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, ভবিষ্যতে আরও একটি আলাদা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে।