বাংলা হান্ট ডেস্ক: সময় সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীর সংখ্যা। এদিকে, সোশ্যাল মিডিয়ার কিছু প্ল্যাটফর্মে প্রায়শই আপত্তিকর কনটেন্ট ঘিরে অভিযোগ তোলেন ব্যবহারকারীরা। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে (Instagram) ব্যবহারকারীরা কী ধরনের পোস্ট ও ভিডিও দেখতে পাবেন, সেই সংক্রান্ত সাজেস্টিভ সিস্টেমে মেটা পরিবর্তন এনেছে। সংস্থাটি জানিয়েছে যে, ইনস্টাগ্রাম মূলত ব্যবহারকারীদের পছন্দ এবং কার্যকলাপের ওপর ভিত্তি করে কনটেন্ট দেখায়। তবে, এখন থেকে এটি সাজেস্টিভে এমন কনটেন্ট (Content) অন্তর্ভুক্ত করা এড়িয়ে চলার চেষ্টা করবে যা আপত্তিকর, সংবেদনশীল বা নিম্নমানের হতে পারে। সরকারের নির্দেশে করা এই পরিবর্তনটি ইনস্টাগ্রামের এক্সপ্লোর, রিলস (Reels) এবং ফিডে দেখানো সাজেশনগুলিকে প্রভাবিত করতে পারে।
Instagram আর দেখাবে না অশ্লীল কনটেন্ট!
জানিয়ে রাখি যে, মেটা-র মতে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পছন্দ, কার্যকলাপ এবং পূর্বে দেখা কনটেন্ট বিবেচনা করে তাঁরা যে অ্যাকাউন্টগুলি ফলো করেন না সেগুলিরও কনটেন্ট দেখায়। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যবহারকারী ইনস্টাগ্রামে রেস্তোরাঁ এবং বই সম্পর্কিত পোস্ট দেখেন, তাহলে তাঁকে খাবার, রান্নার রেসিপি এবং বই সম্পর্কিত আরও কনটেন্ট দেখানো হতে পারে।

আপত্তিকর কনটেন্ট ব্লক করা হবে: উল্লেখ্য যে মেটা ব্যাখ্যা করেছে, তারা তাদের রেকমেন্ডেশন সিস্টেমের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ব্যবহার করে। এই নিয়মগুলির উদ্দেশ্য হল নিম্নমানের, আপত্তিকর বা অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত হতে পারে এমন কনটেন্টকে সজেস্টিভে প্রদর্শিত হওয়া থেকে বিরত রাখা।
আরও পড়ুন: ৭ মাসের মধ্যে সর্বোচ্চ স্তর! কীভাবে ঘটল ডলারের বিপরীতে ভারতীয় রুপির দুরন্ত কামব্যাক?
এটি করার জন্য, মেটা প্রযুক্তি ব্যবহার করে সেইসব কনটেন্ট এবং অ্যাকাউন্ট শনাক্ত করে, যেগুলি এই নিয়মগুলো মেনে চলে না। মেটার এই পরিবর্তনটি বিশেষভাবে ইনস্টাগ্রামের এক্সপ্লোর, রিলস এবং ফিডে প্রদর্শিত সাজেশনগুলিকে প্রভাবিত করবে, যেগুলি ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট ও কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করে।
আরও পড়ুন: ভারতের নেক্সট জেনারেশন যুদ্ধবিমান তৈরি করবে কে? ৩ সংস্থার মধ্যে জোরদার টক্কর, রয়েছে Tata-ও
আপত্তি জানিয়েছিল সরকার: জানিয়ে রাখি যে, গত ১০ অক্টোবর, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তথা MeitY মেটা-কে তার কন্টেন্ট রেকমেন্ডেশন এবং র্যাঙ্কিং সিস্টেম পর্যালোচনা করতে বলে একটি অ্যাডভাইজারি জারি করে। সরকার এই বিষয়ে উদ্বিগ্ন ছিল যে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম বিপুল সংখ্যক দর্শকের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি আপত্তিকর কনটেন্টও ছড়িয়ে দিতে পারে। এরপর থেকে মেটা ভারতে ইনস্টাগ্রামের সিস্টেম উন্নত করার জন্য AI বেসড প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। যদিও, সংস্থাটি এই পরিবর্তনগুলির জন্য সরাসরি সরকারি অ্যাডভাইজারিকে দায়ী করেনি।












