ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি! আবহাওয়ার খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ শীতের হালকা আমেজ শুরু হতেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আগামী বৃহস্পতিবার এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। সরাসরি বাংলায় এর প্রভাব না পড়লেও বুধবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। জেনে নিন বুধবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা।

South Bengal Weather possibility of a low-pressure area in the Bay of Bengal

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

বুধবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই শহরের দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এমন আবহাওয়া চলতে পারে।

আরও পড়ুনঃ মাসে ১৫ হাজার টাকা বিশেষ ভাতা! বাড়িভাড়া থেকে শিক্ষা ঋণ, কী কী সুবিধা পাবেন IPS-রা?

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। এর আগে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অর্থাৎ বলা যায়, বুধবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকেই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।