বাংলা হান্ট ডেস্ক: ভর্তা বা বাটা মূলত বাংলাদেশের জনপ্রিয় খাবার। কথা বলে বাঙালিরা শাকপাতা কোন কিছুই ফেলে না। এমনকি ইলিশ মাছের লেজের ভর্তা বানিয়েও খান তারা। তবে এবার আপনি যদি নিরামিষ ধরণের কোন ভর্তা খেতে। তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। আজকের প্রতিবেদনে রইল পটলের ভর্তা তৈরি করার সহজ পদ্ধতি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পটলের ভর্তা (Recipe)
পুজোর পর চাইছেন হালকা ধরনের কোন খাবার খেতে। আর যদি চান হালকার পাশাপাশি সুস্বাদু কোন পদ খেতে। তাহলে সহজেই বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। প্রতিবেদনে রইল পটলের ভর্তা তৈরি করার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: গয়না কেনার সুযোগ! এক ধাক্কায় কমল সোনার দাম, আজকের রেট জানুন
উপকরণ:
* পটল: ২৫০–৫০০ গ্রাম
* পেঁয়াজ কুচি: ১–২টি মাঝারি
* রসুন কোয়া/কুচি: ৫–৬টি
* কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা: স্বাদমতো
* কালো জিরে: ১/২ চা চামচ
* হলুদ গুঁড়ো: সামান্য
* নুন ও চিনি: স্বাদমতো
* সরষের তেল: পরিমাণমতো
প্রণালী: পটলের খোশাগুলোকে ছাড়িয়ে নিয়ে ডুমুর ডুমো করে কেটে ফেলুন। এরপর কেটে রাখা পটলগুলো সামান্য ভাপিয়ে নিয়ে মিশ্রিতে ভালোভাবে ঘুরিয়ে নিন। এরপর একটি কড়াইতে তেল গরম করে, তাতে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এরপর একে একে রসুন কুচি চেরা কাঁচা লঙ্কা যেখানে-ক্ষণ নাড়াচাড়া করুন। তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন। এবার সবকিছু থেকে তেল ছাড়তে শুরু করলে, বেটে রাখা পটলটি তার মধ্যে দিয়ে দিন। তারপর পরিমাণমতো নুন ও চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তারপর নামানোর আগে উপর থেকে সামান্য সরষের তেল দিয়ে গ্যাস বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












