বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পুলিশ প্রশাসনে এবার বড়সড়ো রদবদল করল নবান্ন (Nabanna)। রাজ্যের বিভিন্ন পুলিশ জেলা ও কমিশনার রেটে পঞ্চাশটি থানা ইন্সপেক্টর ইনচার্জ অর্থাৎ আইসিকে বদলির নির্দেশ জারি করা হয়েছে। এই তালিকায় কলকাতা সংলগ্ন এলাকা থেকে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ গুরুত্বপূর্ণ থানা রয়েছে। এবার এক নজরে দেখে নিন সেই তালিকা।
এক ধাক্কায় ৫০ থানার আইসি বদলি, নির্দেশ নবান্নের (Nabanna)
বাগুইহাটি থেকে শুরু করে, রানাঘাট, কোচবিহার কোতায়ালি, বসিরহাট, বালুরঘাট, ইসলামপুরের মতন থানা গুলোতে নতুন আইসি নিয়োগ করা। এই বদলির নির্দেশ পাওয়ার পরই নতুন দায়িত্ব গ্রহণের কথা হয়েছে। এই বদলির নির্দেশ পাওয়ার পরে নতুন দায়িত্বের গ্রহণের কথা বলা হয়েছে আধিকারিকদের নবান্নের তরফ থেকে (Nabanna)।
রদ বদলে বেশ কয়েকজন আধিকারিককে থানা থেকে সরিয়ে রাজ্য পুলিশের বিশেষ শাখা অর্থাৎ এসটিএফ, সিআইডি ও ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। আবার অন্যদিকে, এসটিএফ ও সিআইডি তে কর্মরত কয়েকজন ইন্সপেক্টর কে থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উৎসবের ভিড় এড়াতে বাড়তি ট্রেন, হাওড়া–এনজেপি রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা
বিধান নগর কমিশনারেট বাগুইহাটি থানার নতুন আইসি হচ্ছেন কাজল বন্দ্যোপাধ্যায়। রানাঘাট থানার দায়িত্ব পেয়েছেন দেবাশীষ সরকার। হরিণঘাটা থানার নতুন আইসি প্রসেনজিৎ দত্ত। অন্যদিকে হরিণঘাটার আগের আইসি সুজিত পাল কে পশ্চিমবঙ্গ ট্রাফিক হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।
কোচবিহারের কোতায়ালি থানার দায়িত্ব পেয়েছেন সুখময় চক্রবর্তী। তারই সঙ্গে উত্তরবঙ্গ থানা গুলিতে একাধিক পরিবর্তন হয়েছে। মিরিক থেকে বসিরহাট থানায় পাঠানো হয়েছে নয়ন চক্রবর্তীকে। মিরিকের নতুন আইসি হয়েছেন ভূষণ ছেত্রী। ইসলামপুর থানার দায়িত্ব পেয়েছেন সিআইডির প্রসেনজিৎ বিশ্বাস।
রায়গঞ্জের আইসি অমিতাভ দাসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। এছাড়াও, রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে এসটিএফে পাঠানো হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সুব্রত মালাকার।
পাশাপাশি বালুরঘাট থানা নতুন আইসিই হয়েছেন শুভ্র দাস। আসানসোল দক্ষিণ ও কুলটি থানায় নতুন আইসি নিয়োগ করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের এই নির্দেশিকা ইতিমধ্যে ডিআইজি, আইডিও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। তারই সঙ্গে এতগুলো থানার দায়িত্বে পরিবর্তন ঘিরে পুলিশ প্রশাসনের নতুন করে তৎপরতা শুরু হয়েছে (Nabanna)।












