বাংলা হান্ট ডেস্ক: শত চেষ্টার পরও শেষ রক্ষা করা গেল না আর। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন নিকিতা সাহা। দার্জিলিংয়ের সিটংয়ে (Sittong Honeymoon Tragedy) মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন উত্তর দিনাজপুরের চোপড়ার এই নববধূ। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে গত চারদিন আগে, বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিকিতার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।
সিটংয়ে হানিমুনে দুর্ঘটনায় মৃত্যু হল নিকিতার (Sittong Honeymoon Tragedy)
তার শারীরিক অবস্থার অবনতি শুরু হলে, তাকে সেখান থেকে স্থানান্তরিত করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নববধূ নিকিতা সাহা। তার মৃত্যুতে যথারীতি শোকের ছায়া নেমে এসেছে পরিবারে (Sittong Honeymoon Tragedy)।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর এই দুর্ঘটনাটি ঘটে সিটংয়ে। মধুচন্দ্রিমাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় হঠাৎ এ আগুন লেগে যায়। এই ঘটনায় নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আরও পড়ুন: মেডিক্যাল কলেজের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, প্রয়োজনে দ্রুত পদক্ষেপের হুঁশিয়ারি
এই ঘটনার পর প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তারপরই কলকাতায় নিয়ে আসা হয়। তবে সবশেষে ৬৮ দিন ধরে হাসপাতালে লড়াই করেছেন তিনি। তবে শেষ রক্ষা করা গেল না।
অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি বৃহস্পতিবার ভোরবেলায়। পাশাপাশি এই ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের গাফিলতে অভিযোগ ওঠে। তবে এরপরও টানা চিকিৎসা চললেও শেষ রক্ষা করা যায়নি। অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হল নববধূকে (Sittong Honeymoon Tragedy)।












