বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই নতুন করে শোরগোল রাজনৈতিক মহলে। এবার আইনি পদক্ষেপের পথে হাঁটল পুলিশ। ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও ব্রাত্য বসু-সহ কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে বাগুইআটি থানায় নথিভুক্ত হল জিরো এফআইআর। ধর্ষণ, যৌন নির্যাতন থেকে শুরু করে আর্থিক অনিয়ম এবং অপরাধের ষড়যন্ত্র—অভিযোগের তালিকা বেশ দীর্ঘ।
কী অভিযোগ ইন্দ্রনীল-(Indranil Sen) ব্রাত্য বসুদের বিরুদ্ধে?
কয়েকজন মহিলার পুলিশের কাছে অভিযোগ জানায়। তাঁদের বক্তব্যের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি তুলে থানায় যান সমাজকর্মী রাজীব সরকার। তাঁর উদ্যোগেই এই জিরো এফআইআর নথিভুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগপত্রে শুধু প্রাক্তন দুই মন্ত্রীর নাম নয়, আরও কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে। যদিও ঠিক কী ধরনের ভূমিকার অভিযোগ তাঁদের বিরুদ্ধে রয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

বাগুইআটি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার যে থানার এক্তিয়ারভুক্ত এলাকায় অভিযোগের ঘটনাগুলি ঘটেছে, সেখানকার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করবে।উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায় লিখিতভাবে বিষয়টি জানান রাজীব সরকার। তাঁর অভিযোগে ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্থা, তোলাবাজি ও দুর্নীতির মতো একাধিক অপরাধের উল্লেখ ছিল। অভিযোগগুলির গুরুত্ব বিবেচনা করে দ্রুত মামলা নথিভুক্ত করার আর্জি জানান তিনি।
আরও পড়ুন :বিয়ের মরশুমে সুখবর! ফের কমল সোনার দর, জানুন আজকের লেটেস্ট রেট
এক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৭৩(১) ধারার কথা উল্লেখ করেন অভিযোগকারী। তাঁর আবেদন ছিল, ঘটনাগুলির তদন্তের স্বার্থে প্রথমেই জিরো এফআইআর নথিভুক্ত করা হোক। সাধারণত কোনও অপরাধের ঘটনা অন্য থানার এলাকার অন্তর্গত হলেও প্রাথমিকভাবে যে কোনও থানায় এফআইআর দায়েরের সুযোগ থাকে। পরে সেটি উপযুক্ত থানায় পাঠানো হয়।প্রাক্তন দুই মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগে পুলিশ কী কী তথ্য সংগ্রহ করে এবং আদৌ কোনও নতুন পদক্ষেপ করা হয় কি না, এখন সেদিকেই নজর। আপাতত জ়িরো এফআইআর সংশ্লিষ্ট থানায় পৌঁছনোর পর পরবর্তী পুলিশি পদক্ষেপের অপেক্ষা।












