বৃষ্টির পূর্বাভাসে সতর্ক প্রশাসন, চন্দননগরে পিছিয়ে গেল বিসর্জনের শোভাযাত্রা

Published on:

Published on:

Chandannagar immersion procession delayed due to rain

বাংলা হান্ট ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এবার চন্দননগরের (Chandannagar) জগদ্ধাত্রী পুজোর দশমীতে বিসর্জনের শোভাযাত্রা তারিখ পরিবর্তন করা হল। দুর্ঘটনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার এই শোভাযাত্রা করা হচ্ছে না বলেই জানা গিয়েছে। পরিবর্তে এই শোভাযাত্রা করা হবে রবিবার। তবে যে পুজো কমেটি গুলো শোভাযাত্রায় যোগ দেয় না, তারা আবহাওয়ার পরিস্থিতি বিচার বিবেচনা করে শনিবার অথবা রবিবার সকালে প্রতিমা বিসর্জন করতে পারবে।

বৃষ্টির জেরে পিছল চন্দননগরের বিসর্জন শোভাযাত্রা (Chandannagar)

প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে বৃহস্পতিবার সকালে চন্দননগরের (Chandannagar) নিত্যগোপাল স্মৃতি মন্দিরে একটি বৈঠকের আয়োজন করেছিলেন স্থানীয় প্রশাসন ও সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটি। সেই বৈঠকে যোগ দেন ১৮০টি জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা।

তবে এই বৈঠকের শোভাযাত্রার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায় রবিবার সন্ধ্যে ছটা থেকে এই বিসর্জনের শোভাযাত্রা শুরু করা হবে। শোভাযাত্রার পর সোমবার দেওয়া হবে ঠাকুর বিসর্জন। প্রসঙ্গত এই বছর চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ৬৮ টি কমিটি রাতে শোভাযাত্রায় অংশ নেবে।

Chandannagar immersion procession delayed due to rain

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর, একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনল রেল

তাদের সঙ্গে প্রায় ২৪৫ লরি সারারাত ধরে শহর প্রদক্ষিণ করবে। এই আলোকসজ্জার টানে প্রতিবছরই দেশ-বিদেশ থেকে বহু মানুষ চন্দননগরে ভিড় করেন। কিন্তু এই বৃষ্টির কারণে শোভাযাত্রা নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় শোভাযাত্রা পিছিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।

তবে এই বিষয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভদীপ সাউ জানান, খুব অল্প সময়ের নোটেশে ১৮০ টি বারোয়াড়িকে ডেকে পাঠিয়েছিলাম। সকলে মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এরকম দুর্যোগ আবহের মধ্যে কোন শোভাযাত্রা হয় না বলেও জানিয়েছেন তিনি। তাই সেই কারণে চন্দননগরে (Chandannagar)। বৃহস্পতিবারের শোভাযাত্রা পিছিয়ে রবিবার করা হয়েছে।