বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড় আকভান গতিপথ পরিবর্তন করেছে। শুক্রবারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। এর ফলে এই ঝড়ের প্রভাব পড়বে বাংলাতেও। যার কারণবশত বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি শুক্রবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ওঝাড়গ্রামে। পাশাপাশি কলকাতাতেও হবে ভারী বৃষ্টিপাত। আর এবার এই ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে যাত্রী নিরাপত্তার স্বার্থে ১৯ টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখে নিন সেই তালিকা (Indian Railways)।
ঘূর্ণিঝড়ের ধাক্কায় বাতিল একাধিক ট্রেন (Indian Railways)
রক্ষায় পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে ১৯ ও ২০ নভেম্বর বিভিন্ন রুটে মোট একাধিক ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে জেনে নিন সেই তালিকা (Indian Railways)।
১৯ নভেম্বর বাতিল থাকবে শালিমার-পুরী এক্সপ্রেস (১২৮৮১) এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস (১৮০১৭)। অন্যদিকে, ২০ নভেম্বর বাতিল করা হয়েছে পুরী-ভঞ্জপুর এক্সপ্রেস (১৮০১৮), বাংরিপোসি-পুরী এক্সপ্রেস (১৮৪০১) এবং পুরী-বাংরিপোসি এক্সপ্রেস (১৮৪০২)। ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (২২৮৯৫/২২৮৯৬) এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস (২০৮৯১/২০৮৯২)।

আরও পড়ুন: আধার কার্ডের বায়োমেট্রিক লক-আনলক করার সহজ নিয়ম জানুন
২০ নভেম্বর বাতিল থাকবে জলেশ্বর-পুরী মেমু (৬৮৪৪১) এবং পুরী-জলেশ্বর মেমু (৬৮৪৪২)।টাটানগর-বাদামপাহাড়-টাটানগর রুটের ৬৮১২৯/৬৮১৩০, ৬৮১৩১/৬৮১৩২ এবং ৬৮১৩৩/৬৮১৩৪ নম্বরের মেমু ট্রেনগুলি চলবে না। বাতিলের তালিকায় রয়েছে বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর রুটের ৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ এবং ৬৮১৮৯/৬৮১৯০ নম্বরের মেমু ট্রেনও।
২০ নভেম্বর বাতিল থাকবে ভঞ্জপুর-রূপসা-ভঞ্জপুর রুটের ৬৮১৭৪/৬৮১৭৫ এবং ৬৮১৭৬/৬৮১৭৭ নম্বরের মেমু ট্রেন। বারিপদা-বাংরিপোসি-বারিপদা মেমু (৬৮১৭৯/৬৮১৭৮) এবং বারিপদা-বালেশ্বর মেমু (৬৮১৮০)-এর পরিষেবাও ওই দিন বন্ধ থাকবে (Indian Railways)।












