প্রধানমন্ত্রী সময় দিলেই… কবে চালু নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো? অরেঞ্জ লাইন নিয়ে আপডেট মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনিই উদ্বোধন করবেন কলকাতার অরেঞ্জ লাইন মেট্রোর। তিনি সময় দিলেই শুরু হয়ে যাবে উদ্বোধনের প্রস্তুতি।

দিল্লিতে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

একদিনের ঝটিকা সফরেই দিল্লি গিয়েছিলেন শুভেন্দু। এদিন দিল্লিতে নামার পরেই কৃষ্ণ মেনন মার্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে এক ঘন্টারও বেশি বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামগ্রিক উন্নয়ন থেকে আসন্ন বাজেটে রাজ্যের কোন খাতে বরাদ্দ প্রয়োজন এসবই উঠে এসেছে তাঁদের আলোচনায়। এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায় তোলাবাজি নিয়ে অভিযোগ থেকে নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হতে চলা ‘প্রবাসী ভারতীয় সম্মেলন’ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর দলীয় সূত্রে।

Suvendu adhikari gave update of orange line metro

রেলমন্ত্রীর সঙ্গে কী বৈঠক: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে বাংলার বিভিন্ন রেল প্রকল্প দ্রুত শেষ করা এবং নতুন প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানান, বাংলার মোট ১৯ টি রেল প্রকল্পের জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ করার জন্য আবেদন করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যেই কলকাতা থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর পৌঁছানো সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত করতে আনুমানিক ৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে।

আরও পড়ুন : একসঙ্গে অনেকের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিম রেলের

কবে চালু মেট্রো: মুখ্যমন্ত্রী বলেন, চিংড়িঘাটার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। এবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সূচি নিশ্চিত হলেই অরেঞ্জ লাইনের এই অংশের উদ্বোধনের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

আরও পড়ুন : ‘একটা ওয়েবসাইট করেছে, সেখানে একবার জমা দিয়ে দিলে..,’ সপ্তম বেতন কমিশন নিয়ে ক্ষোভ

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো সম্পূর্ণ হত না। বিজেপি না এলে চিংড়িঘাটার জট কাটত না। আগের সরকার ১৭ মাসে যা করতে পারেনি, বিজেপি তা ১৭ দিনে করে দিয়েছে। আগে বিজেপির সরকার ছিল না। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী টাকা দিয়ে লোক ধর্ম পালন করেছেন।