ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি! ৭ মাসে এই প্রথম ৯৩-র নিচে নামল রেট

Published on:

Published on:

The Indian rupee is gradually recovering against the dollar! Find out the details.

বাংলা হান্ট ডেস্ক: ডলারের বিপরীতে ভারতীয় রুপির (Indian Rupee) ঘুরে দাঁড়ানোর মনোভাব বজায় রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টানা পঞ্চম দিনের মতো শুক্রবার ভারতীয় রুপির শক্তিশালী হওয়ার ধারা অব্যাহত রয়েছে এবং ডলারের (Dollar) বিপরীতে এর দর ৬৫ পয়সা বেড়ে ৯২.৬৭ (প্রভিশনাল)-এ স্থির হয়েছে। জানিয়ে রাখি যে, গত ১০ এপ্রিলের পর এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর ৯৩-এর স্তরের নিচে নেমেছে। মূলত, দেশীয় শেয়ার বাজারে (Share Market) জোরালো ক্রয় এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যাবর্তন রুপির এই শক্তিকে সমর্থন প্রদান করেছে। সামগ্রিকভাবে, চলতি মাসে ডলারের বিপরীতে রুপির মূল্য ২ শতাংশের বেশি বেড়েছে। এই প্রসঙ্গে ফরেক্স ব্যবসায়ীরা বলেছেন, মার্কিন মুদ্রার দুর্বলতা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত শেয়ারগুলির তেজিভাব থেমে যাওয়ায় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের (FIIs) জোরালো ক্রয়ের ফলে রুপি শক্তিশালী হচ্ছে। তথ্য অনুযায়ী দেখা গেছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার (FPIs) গত ২ সপ্তাহে ভারতীয় শেয়ারগুলিতে ৮৪,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন। চলতি মাসে এখনও পর্যন্ত তারা ভারতীয় বাজারে ১২ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। গত বৃহস্পতিবার, FIIs ৭,৪১১.৪১ কোটি টাকার শেয়ার কিনেছে।

ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি (Indian Rupee)!

ডলারের গতিবিধি: উল্লেখ্য যে, আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রুপির লেনদেন ৯৩.২৫-এ শুরু হয়েছে। বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে রুপি ৯ পয়সা বেড়ে ৯৩.৩২-এ বন্ধ হয়েছিল। টানা বিগত ৫ টি সেশনে রুপির মূল্য প্রায় ১.৫ শতাংশ বেড়েছে। গত ১৩ নভেম্বর, ডলারের বিপরীতে এর দর ৯৪.১৯-এ স্থির হয়েছিল। চলতি মাসে রুপি এশিয়ার অন্যান্য মুদ্রার তুলনায় ভালো অবস্থানে রয়েছে। শক্তিশালী ডলার এবং ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির কারণে আঞ্চলিক মুদ্রাগুলি চাপের মধ্যে রয়েছে। এদিকে, ডলার সূচক ০.১৫ শতাংশ কমে ১০৩.৬৮-এ দাঁড়িয়েছে। আগের সেশনে এটি প্রায় ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

The Indian rupee is gradually recovering against the dollar! Find out the details.

শক্তিশালী রুপির সুফল: জানিয়ে রাখি যে, শক্তিশালী রুপি বৈদেশিক মুদ্রার বিপরীতে এর ক্রয়ক্ষমতা বৃদ্ধি করবে। এর ফলে আমদানি খরচও কমবে। তবে, এটি রফতানিকারীদের পপর প্রভাব ফেলবে। মূলত, শক্তিশালী রুপি আমদানিকে সস্তা করে তোলে এবং এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

আরও পড়ুন: হরমুজ থেকে ভারতের জন্য উদ্বেগের খবর! ৯ টি জাহাজ বাড়াচ্ছে চিন্তা, বড় পদক্ষেপ সরকারের

এদিকে, ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার ৯০ শতাংশ আমদানি করে। এমতাবস্থায়, ডলার দুর্বল হলে ভারতের আমদানি ব্যয় হ্রাস পাবে। এছাড়াও, রুপির শক্তিশালী হওয়ার কারণে বিদেশে পড়াশোনা ও ভ্রমণের খরচও কমে যায়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ব্যর্থ রোহিত-বিরাট! ২০২৭-এর ODI বিশ্বকাপ থেকে পড়বেন বাদ? সামনে এল বড় রিপোর্ট

অপরিশোধিত তেলের দাম কমেছে: অপরদিকে, শুক্রবার অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। ব্রেন্ট ক্রুড ১.১৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯০.৯৩ ডলারে লেনদেন হচ্ছে। শুক্রবার দেশীয় শেয়ার বাজারও ঘুরে দাঁড়িয়েছে। BSE সেনসেক্স ৮৯৭.৯৬ পয়েন্ট বেড়ে ৮৩,৯১৯.৭১ পয়েন্টে বন্ধ হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ২৮৬.৩০ পয়েন্ট বেড়ে ২৫,৮০০.৬০ পয়েন্টে পৌঁছেছে। সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি এবং নিফটি ২০০ পয়েন্টের বেশি বেড়েছে। আগের সেশনে উভয় সূচকই ১ শতাংশের বেশি বেড়েছিল।