বঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন স্থগিত! বিজ্ঞপ্তি জারি রাজ্য সিইও দফতরের

Published on:

Published on:

West Bengal CEO postpones Special Summary Revision SSR in West Bengal

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২৩ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন তথা এসএসআর (Special Summary Revision) প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তার কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে ঘোষণা করা হল। শুক্রবার রাজ্য সিইও দফতরের (CEO West Bengal) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

রাজ্যে এসএসআর প্রক্রিয়া আপাতত স্থগিত | (Special Summary Revision)

এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে বঙ্গে এসএসআর শুরু হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্য পরিস্থিতি’তে আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। যদিও কোন পরিস্থিতি তা জানানো হয়নি।

Special Summary Revision

এসএসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম তোলা, সংশোধন, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া যায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশের মোট ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

আরও পড়ুনঃ CBI-এর আগের রিপোর্টে অসন্তুষ্ট! আরজি করে প্রমাণ লোপাট নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

নির্বাচন কমিশন জানায়, কোনও ভোটকেন্দ্রে যদি মোট ভোটারের ২ শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব আসে, তাহলে সিইও দফতর থেকে তা খতিয়ে দেখা হবে। নির্বাচনী আধিকারিককে তা যাচাই করে দেখতে হবে। পাশাপাশি একই ব্যক্তি যদি পাঁচটির বেশি ক্ষেত্রে আপত্তি জানান, তাহলে সেটাও আলাদা করে খতিয়ে দেখতে হবে।

ভোটার তালিকার বিশেষ সংশোধন তথা এসএসআর কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার মতো নয়। এসএসআর প্রত্যেক বছর হয়। প্রত্যেক বছরের শুরুতে জানুয়ারি মাসে একটি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তবে এসআইআরের প্রেক্ষিতে এই বছরের এসএসআরের একটি আলাদা তাৎপর্য তৈরি হয়েছে।

এবার রাজ্যে এসএসআর প্রক্রিয়া শুরুর দু’দিন আগে তা স্থগিত রাখার ঘোষণা করল সিইও দফতর। অনিবার্য কিছু কারণ বশত এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নতুন সংশোধিত সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।