নিউজিল্যান্ডে ব্যর্থ রোহিত-বিরাট! ২০২৭-এর ODI বিশ্বকাপ থেকে পড়বেন বাদ? সামনে এল বড় রিপোর্ট

Published on:

Published on:

Will Rohit Sharma and Virat Kohli be left out of the 2027 ODI World Cup?

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের দুই কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Rohit Sharma-Virat Kohli) প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এদিকে, নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ৫ ম্যাচের ODI সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলি ৪ টি ম্যাচ খেলেছেন। তবে, রোহিত এবং বিরাট এই সফরে তেমন নজর কাড়তে পারেননি। সামগ্রিকভাবে, এই সিরিজে রোহিত করেন ৩০ রান। অপরদিকে, বিরাটের ব্যাট থেকে এসেছে ৮৬ রান। এমনকি, এই দুই কিংবদন্তি দু’বার কোনও রান না করেই আউট হয়েছেন। এমতাবস্থায়, তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স পরিলক্ষিত করে আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপে (2027 Cricket World Cup) তাঁরা আদৌ সুযোগ পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, BCCI এটা নিয়ে চিন্তিত নয়। বরং রোহিত এবং কোহলিকে ২০২৭-এর বিশ্বকাপে খেলতে দেখা যাবে।

রোহিত-বিরাটের (Rohit Sharma-Virat Kohli) প্রসঙ্গে সামনে এল বড় আপডেট:

জানিয়ে রাখি যে, BCCI স্পষ্ট করে দিয়েছে যে রোহিত এবং বিরাটের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। অর্থাৎ, তাঁরা ২০২৭-এর বিশ্বকাপে খেলবেন। কারণ দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের তাঁদের অভিজ্ঞতার প্রয়োজন হবে। তবে শর্ত হল, তাঁদের খেলতে হবে এবং নিজেদের ফিটনেস বজায় রাখতে হবে।


Will Rohit Sharma-Virat Kohli be left out of the 2027 ODI World Cup?

মূলত, যদি চোটজনিত কোনও সমস্যা না থাকে, তবে তাঁরা ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হতে চলা ২০২৭-এর বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অংশ হবেন। দীর্ঘদিন ধরেই এই দুই কিংবদন্তি জানিয়ে আসছেন যে, তাঁরা ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে চান এবং সেটাই হবে তাঁদের শেষ টুর্নামেন্ট।

আরও পড়ুন: IPL-এর সঙ্গে টক্কর দিতে গিয়ে ছুটছে কালঘাম! সামলাতে না পেরে PSL-এর দল বেচতে চাইছেন মালিক

উল্লেখ্য যে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে দৈনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্টে BCCI-এর এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের রোহিত ও বিরাটকে প্রয়োজন হবে। সেখানে তাঁদের ছাড়া আমরা জিততে পারব না। দক্ষিণ আফ্রিকায় তাদের অভিজ্ঞতা কাজে লাগবে। এই দু’জন কিংবদন্তি। তাঁরা কতদিন ক্রিকেট খেলবেন, তা তাঁরাই ঠিক করবেন। আর ভারতীয় দলের বিশ্বকাপ অভিযানের কথা বলতে গেলে, আমার মনে হয় ২০২৭ সালে তাঁদের প্রয়োজন হবে। দক্ষিণ আফ্রিকার কঠিন পিচগুলিতে তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবেন।’

আরও পড়ুন: 250cc-র সেগমেন্টে এন্ট্রির প্রস্তুতি! Royal Enfield লঞ্চ করবে ‘সস্তা’ বাইক

ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, টিম ম্যানেজমেন্ট রোহিত-বিরাট ইস্যুতে, বিশেষ করে বিশ্বকাপকে ঘিরে জড়াতে চায় না। কারণ অজিত আগরকারের সঙ্গে কী ঘটেছিল তা তারা জানে। অজিত আগরকারের পরিকল্পনা ছিল ইংল্যান্ড সফরের পর রোহিতকে আর দলে না নেওয়া। এদিকে, রোহিতের দল ছাড়ার আগে অজিতের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রিপোর্টে একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, এখন থেকে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচক কেউই তাঁদের নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে না। বরং, রোহিত এবং বিরাটের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হবে।