বাংলা হান্ট ডেস্ক: T20 ক্রিকেটের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় টুর্নামেন্ট হিসাবে বিবেচিত হয় ভারতের IPL। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিকে, ২০১৫ সাল থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু করে পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) তথা PSL। এমতাবস্থায়, পাকিস্তানের (Pakistan) বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় PSL-কে IPL (Indian Premier League)-এর সমতুল্য এবং এর প্রতিদ্বন্দ্বী হিসাবে দাবি করলেও আসল চিত্র কিন্তু অন্যরকম। বরং অবস্থা এতটাই শোচনীয় যে, PSL-এর একজন ফ্র্যাঞ্চাইজি মালিক এই দাবি খণ্ডন করে স্পষ্টভাবে জানিয়েছেন, PSL এখনও IPL-এর নাগালের বাইরে। শুধু তাই নয়, ওই মালিক তাঁর ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করার পরিকল্পনাও করেছেন।
PSL (Pakistan Super League)-এর দল বেচতে চাইছেন মালিক:
জানিয়ে রাখি যে, PSL-এর ফ্র্যাঞ্চাইজি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর দলটি বিক্রি করার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন এবং স্পষ্টভাবে স্বীকার করেছেন যে, PSL IPL-এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না। ২০২৫ সাল থেকে IPL-এর সঙ্গে একই সময়ে PSL আয়োজনের কথা ছিল। যার অন্যতম একটি কারণ ছিল IPL-এর সঙ্গে প্রতিযোগিতা করা। তবে, ওমর স্পষ্ট করে দিয়েছেন যে, এমনটা হয়নি।

‘বিদায় জানানোর এটাই সঠিক সময়’: উল্লেখ্য যে, ওমর বলেছেন, তিনি মনে করেন PSL-কে বিদায় জানানোর এটাই সঠিক সময়। তাঁর মতে, ‘আমি মনে করি PSL-কে বিদায় জানানোর এটাই সঠিক সময়। সঠিক প্রস্তাব পেলে এবং আমাদের কিছু শর্ত মেনে নেওয়া হলে আমরা কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করতে প্রস্তুত।’
আরও পড়ুন: 250cc-র সেগমেন্টে এন্ট্রির প্রস্তুতি! Royal Enfield লঞ্চ করবে ‘সস্তা’ বাইক
তিনি আরও বলেন, ‘আমরা IPL ও তার বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি না। তাদের তুলনায় আমাদের বাজার খুবই সীমিত। দুর্ভাগ্যবশত, আমাদের এমন কোনও স্পনসর বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই যারা IPL-এর মতো PSL-এ বিনিয়োগ করতে পারে।’
আরও পড়ুন: আগামী ২৫ দিনেই দেশজুড়ে ৫২ লক্ষ বিয়ে! হবে ৭.৫ লক্ষ কোটির বাণিজ্য, অবাক করবে পরিসংখ্যান
হয় বিপুল লোকসান: ওমর এটাও বলেন যে, IPL নানা উপায়ে আয় করে। কিন্তু, PSL তা করে না। তিনি বলেন, ‘আমরা যদি একটি জার্সি ১,০০০ টাকায় বিক্রি করি, তার একটি নকল সঙ্গে সঙ্গে বাজারে চলে আসে এবং ২০০ টাকায় বিক্রি হয়, যার ফলে বড় ধরনের লোকসান হয়। IPL-এর দলগুলির মানের দিকে তাকালে, তার তুলনায় আমাদের কোনও প্রতিযোগিতাই নেই।’












