বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন (Smartphone Prices)। এমতাবস্থায়, আপনি যদি একটি প্রিমিয়াম স্মার্টফোন (Mobile Phone) কেনার কথা পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নইলে আগামী দিনে এই ফোন কেনার জন্য আপনাকে আরও বেশি দাম দিতে হবে। মূলত, ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম শীঘ্রই বাড়তে পারে। মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট রিসার্চের (Counterpoint Research) মতে, ২০২৫ সালের তুলনায় চলতি বছরের শেষের মধ্যে প্রিমিয়াম স্মার্টফোনের দাম ৩০ শতাংশের বেশি বাড়তে পারে। এই মূল্যবৃদ্ধির নেপথে যে কারণ রয়েছে তা হল মেমোরি চিপের ক্রমবর্ধমান খরচ। এমন পরিস্থিতিতে একাধিক সংস্থার ফ্ল্যাগশিপ ফোনের দাম ১ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে।
৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে স্মার্টফোনের দাম (Smartphone Prices):
জানিয়ে রাখি যে, স্মার্টফোনের দাম বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হলো মেমোরি চিপের ক্রমবর্ধমান খরচ। কাউন্টারপয়েন্টের একটি রিপোর্ট অনুসারে, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে একটি ফোন তৈরির মোট খরচের মাত্র ১৩ শতাংশ ছিল মেমোরি চিপের জন্য। কিন্তু, চলতি বছরের শেষ নাগাদ এই খরচ বেড়ে ৪৩ শতাংশে পৌঁছনোর আশঙ্কা করা হচ্ছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের ডিরেক্টর তরুণ পাঠকের মতে, AI ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদা DRAM এবং NAND মেমোরির দামকে বাড়ি তুলেছে। এই কারণেই এখন স্মার্টফোন সংস্থাগুলি তাদের ফোনের ফিচার ও যন্ত্রাংশের খরচ নিয়ে নতুন পলিসি প্রণয়ন করতে বাধ্য হয়েছে।

মূল্যবৃদ্ধি অব্যাহত: উল্লেখ্য যে, রিপোর্টের তথ্য অনুযায়ী, ওপ্পো-র ফ্ল্যাগশিপ ফোনগুলির দাম গত বছরের তুলনায় সর্বোচ্চ ৮২ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্যদিকে, আল্ট্রা-প্রিমিয়াম সেগমেন্টে আধিপত্য বিস্তারকারী আইফোনের দামও ২০ থেকে ২২ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিরাট পতন! প্রভাবিত গোল্ড রিজার্ভও, নেপথ্যে কোন কারণ?
সম্প্রতি, দীপাবলির পর স্যামসাং এবং শাওমিও তাদের কয়েকটি মডেলের দাম ২,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৬-এর দাম ১৭ শতাংশ বাড়িয়েছিল।
আরও পড়ুন: ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি! ৭ মাসে এই প্রথম ৯৩-র নিচে নামল রেট
জানিয়ে রাখি যে, অ্যাপল এবং স্যামসাংয়ের টপ মডেলগুলির দাম এখন ২ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছলেও, গ্রাহকদের প্রত্যাশাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গ্রাহকরা এখন একটি ফোন কেনার আগে সেটির স্পিড থেকে শুরু করে ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্থায়িত্ব এবং আফটার-সেলস সার্ভিস ভালোভাবে বিবেচনা করেন। এর ফলে, গুগল এবং আইকিউওও-র মতো টেক ফোকাসড ব্র্যান্ডগুলি সেইসব গ্রাহকদের আকৃষ্ট করছে, যাঁরা সাশ্রয়ী মূল্যে উচ্চমানের স্পেসিফিকেশন চান।












