বাংলাহান্ট ডেস্ক : মাছে ভাতে বাঙালি হলেও রান্নায় মাঝেমধ্যে বৈচিত্র্য আনা জরুরি (Recipe)। মাছের সেই চেনা একঘেয়ে পদ খেয়ে খেয়ে মন উঠে গেলে করে ফেলুন স্বাদবদল।
মৌরি কাতলার রেসিপি (Recipe)
এবার কাতলা রান্নায় আনুন টুইস্ট। ঝোল ঝাল ষতো অনেক খেলেন। এবার মৌরি দিয়ে রাঁধুন কাতলা। কীভাবে করবেন মৌরি কাতলা, রইল রেসিপি-

মৌরি কাতলার উপকরণ:
কাতলা মাছ- ৭৫০ গ্রাম
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
কালোজিরে- ২ চা চামচ
কাঁচালঙ্কা- ৫ টি
মৌরি ও জিরে বাটা- ২ টেবিল চামচ
লঙ্কা বাটা- ২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
ফেটানো টক দই- ৫০ গ্রাম
মৌরি গুঁড়ো- দেড় চা চামচ
আরও পড়ুন : হাতে সময় কম, সবজি দিয়ে রাঁধুন ছোট মাছের বাটি চচ্চড়ি, গরম ভাতে দুর্দান্ত
মৌরি কাতলার প্রণালী: মাছের টুকরোগুলি প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই দিন কালোজিরে আর কাঁচালঙ্কা (Recipe)। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিন মৌরি আর জিরে বাটা। ভালো করে কষিয়ে দিন আদা লঙ্কা বাটা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিন ফেটানো টক দই।
আরও পড়ুন : ফোনে জোরে কথা বা তারস্বরে গান বাজানো? ট্রেন-স্টেশনে এই কাজটি করলেই এবার হাজতবাস
আঁচ মাঝারি রেখে কিছুক্ষণ কষিয়ে আরও কাঁচালঙ্কা ও নুন। মশলা থেকে তেল ছাড়লে মাছের টুকরোগুলি দিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। শেষে ঢাকনা খুলে ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা ও মৌরি গুঁড়ো ছড়িয়ে ভালো করে একবার নাড়িয়ে নামিয়ে নিন। তৈরি মৌরি কাতলা।












