ফোনে জোরে কথা বা তারস্বরে গান বাজানো? ট্রেন-স্টেশনে এই কাজটি করলেই এবার হাজতবাস

Published on:

Published on:

Indian Railways to start Sleeping Pod Facilities

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে নতুন নিয়ম এনে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেন সফর আরও সুবিধাজনক, আরামদায়ক করে তুলতেই এই নিয়মের ব্যবস্থা। এবার ট্রেনে বা স্টেশন জোরে কথা বললেই গুনতে হবে জরিমানা। সম্প্রতি এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করে রেল মন্ত্রক।

যাত্রীদের জন্য নতুন নির্দেশ রেল মন্ত্রকের (Indian Railways)

নির্দেশিকায় বলা হয়, দেশের প্রতিটি রেল জোনেই কার্যকর করা হয়েছে এই নির্দেশ। রেলের নির্দেশিকা অনুযায়ী, ট্রেনের কামরা বা স্টেশন চত্বরে তারস্বরে গান বাজানো বা মোবাইলে ভিডিও দেখা যাবে না। মোবাইলের রিংটোন কম রাখতে হবে। দীর্ঘক্ষণ কথা বলে অন্য যাত্রীদের বিরক্তও করা যাবে না।

Indian railways new rules about loud song on phone

অভিযোগ এলে কী ব্যবস্থা: নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এমন কোনও অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নিয়ম লঙ্ঘনকারীর জেল, জরিমানা বা দুটোই হতে পারে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী সময় দিলেই… কবে চালু নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো? অরেঞ্জ লাইন নিয়ে আপডেট মুখ্যমন্ত্রীর

কী বলছেন যাত্রীরা: ট্রেনে (Indian Railways) সফর করার সময় শান্তিপূর্ণ, স্বচ্ছন্দ পরিবেশ প্রত্যেকেরই অধিকার। তাই অনেক যাত্রীও রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। দীর্ঘ ট্রেন সফরে অনেক সময়ই এই ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। সফর করার সময় শান্তিপূর্ণ, স্বচ্ছন্দ পরিবেশ প্রত্যেকেরই অধিকার। তাই অনেক যাত্রীও রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। দীর্ঘ ট্রেন সফরে অনেক সময়ই এই ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের।

আরও পড়ুন : ‘আকভান’-এর দাপট, জমিতে ভাসছে ফুলকপি, এক ধাক্কায় দাম কমে অর্ধেক

মোবাইলে জোর গান চালানো বা ভিডিও দেখার অভিযোগ ওঠে অনেক সময়। বিশেষ করে রাতের ট্রেনেই এগুলি বেশি হয় বলে অভিযোগ। তবে যাত্রীদের দাবি, শুধুমাত্র রেল নয়। মেট্রো, বাসের মতো অন্যান্য গণপরিবহনেও এই ধরণের নিয়ম চালু করা উচিত।