স্কুলে সংস্কৃত বই নিয়ে জল্পনা, ‘বেদ পড়ানো হবে না’, স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী

Published on:

Published on:

New Sanskrit Books in West Bengal Education

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সরকারি স্কুলে (West Bengal Education) সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য আসছে নতুন সংস্কৃত বই। এই বই চালু হওয়া নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। অনেকেরই মনে হয়েছিল, নতুন বইয়ে হয়তো বেদ বা ধর্মশিক্ষার বিষয় রাখা হবে। তবে সেই জল্পনায় জল ঢাললেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানিয়ে দিলেন, ধর্মশিক্ষা নয়, পড়ুয়াদের সংস্কৃত ভাষা শেখানোই এই নতুন বই চালুর মূল লক্ষ্য।

West Bengal Education : কী কী থাকছে নতুন সংস্কৃত বইয়ে?

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সপ্তম ও অষ্টম শ্রেণির নতুন সংস্কৃত বইয়ের প্রচ্ছদ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। সপ্তম শ্রেণির বইয়ের নাম ‘অরুণ’ এবং অষ্টম শ্রেণির বইয়ের নাম ‘কিরণ’। রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলে এই বই পড়ানো হবে (West Bengal Education)।

Education Minister Dipak Barman has taken the initiative to reopen primary schools

শিক্ষামন্ত্রী জানান, সংস্কৃত একটি প্রাচীন ভাষা। তাই পড়ুয়ারা যাতে ছোট থেকেই এই ভাষার সঙ্গে পরিচিত হতে পারে, সেই উদ্দেশ্যেই নতুন বই তৈরি করা হয়েছে। আগের সংস্কৃত বইয়ের তুলনায় এবার পড়ানোর ধরনেও কিছু পরিবর্তন আনা হয়েছে (West Bengal Education)।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের এই কর্মীদের জন্য সুখবর, ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দপ্তর

নতুন বই দুটিতে প্রচুর ছবি রাখা হয়েছে। শিক্ষামন্ত্রীর কথায়, সপ্তম শ্রেণির ‘অরুণ’ বইয়ে ৪৫০টিরও বেশি ছবি রয়েছে। অষ্টম শ্রেণির ‘কিরণ’ বইয়েও অনেক ছবি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, বইয়ের মধ্যেই প্রশ্নের উত্তর লেখার জায়গা রাখা হয়েছে। ফলে পড়ুয়ারা বই পড়ার পাশাপাশি সেখানেই লেখার অভ্যাস করতে পারবে। শিক্ষকদের জন্যও কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্কৃত ভাষা যাতে পড়ুয়াদের কাছে কঠিন মনে না হয়, তার জন্য দৈনন্দিন জীবনের সাধারণ কথাবার্তাও এই বইয়ে রাখা হয়েছে। অর্থাৎ, রোজকার জীবনে আমরা যে ধরনের কথা বলি, সেগুলিই সংস্কৃত ভাষায় শেখানোর চেষ্টা করা হয়েছে।

এছাড়াও নতুন বইয়ে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের বিষয় রাখা হয়েছে। রয়েছে ‘বন্দে মাতরম’ও। পড়ুয়ারা যাতে আগ্রহ নিয়ে বই পড়ে, তার জন্য কমিকসও ছাপানো হয়েছে।

শিক্ষামন্ত্রী আবারও স্পষ্ট করে জানিয়েছেন, এই বইয়ের উদ্দেশ্য কোনওভাবেই বেদ বা ধর্মশিক্ষা দেওয়া নয়। পড়ুয়াদের সহজভাবে সংস্কৃত ভাষা শেখানোই শিক্ষা দপ্তরের লক্ষ্য (West Bengal Education)।