শীতে জল কেটে পাতলা দই, এই টিপসগুলি মানলেই মাখনের মতো জমবে টক দই

Published on:

Published on:

The water at the bottom of curd can be a superfood, know why ?

বাংলাহান্ট ডেস্ক : টক দইয়ের গুণাগুণ প্রচুর। অনেকেরই ভাতের সঙ্গে টক দই না হলে খাওয়া সম্পূর্ণ হয় না। বাড়িতেই দিব্যি পাতা যায় টক দই। কিন্তু শীতকাল পড়লেই দই (Kitchen Hacks) কিছুতেই জমতে চায় না। বাড়িতে দই পাতলেই হয় তা পাতলা হয়ে জল কেটে যায় আর নয়তো জমতে লেগে যায় অনেকটা সময়। শীতকালে তাই বাড়িতে দই পাতানোর জন্য রয়েছে কিছু ট্রিকস।

শীতকালে কীভাবে জমাবেন টক দই (Kitchen Hacks)

দই পাতার আগে দুধটা ভালো করে ফুটিয়ে নিন। এরপর তা কিছুটা ঠাণ্ডা করে নিন। কুসুম গরম দুধই একদম সঠিক দই পাতার জন্য। দই পাতার জন্য টাটকা এবং কম টক দইয়ের সাজা ব্যবহার করুন।

Kitchen hacks to get perfect curd in winter

গরম রাখুন পাত্র: এক লিটার দুধের জন্য ১-২ চামচ সাজাই যথেষ্ট। দই এর পাত্র গরম রাখতে একটি মোটা কাপড় বা কম্বল দিয়ে ভালো করে মুড়ে দিন। এছাড়া দুধ আর সাজা একসঙ্গে মিশিয়ে ক্যাসারোলেও ঢেলে দিতে পারেন। দীর্ঘক্ষণ গরম থাকলে দই সহজেই জমে যাবে।

আরও পড়ুন : কেরিয়ারে জ্বলে গিয়েছিল লাল বাতি, আজ ১২০০ কোটির সম্পত্তির মালিক এই ‘রামায়ণ’ অভিনেতা

কাজে দেয় লঙ্কা: শীতকালে দই (Kitchen Hacks) জমাতে কাঁচালঙ্কাও কাজে দেয়। দুধে সাজা মিশিয়ে তার মধ্যে বোঁটা সহ ১-২ টি কাঁচালঙ্কা ফেলে দিন। লঙ্কার বোঁটায় যে প্রাকৃতিক ব্যাকটেরিয়া থাকে তা দই জমাতে সাহায্য করে।

আরও পড়ুন : জগদ্ধাত্রী পুজোয় ‘টুইনিং’, এক ফ্রেমে প্রতীক-সোনামণি, ডিসেম্বরেই বিয়ে?

দই পাতার জন্য স্টিলের বদলে মাটির পাত্র ব্যবহার করলে ভালো। এতে দই ভালো জমে। শীতকালে মোটামুটি ৮-১২ ঘন্টা সময় লাগতে পারে দই জমতে। এই টিপসগুলি মাথায় রাখলেই ভালো জমবে দই।