বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শহরের মধ্যে পণ্য পরিবহণের জন্য এবার মেট্রো রেলের (Metro Rail) ব্যবহার করা যাবে। মূলত, জিএসটি নেটওয়ার্ক তথা GSTN তাদের ই-ওয়ে বিল সিস্টেমে মেট্রো রেলকে একটি নতুন পরিবহণ বিকল্প (Transport Option) হিসাবে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পরিবহণকারীরা পণ্য সরবরাহের (Goods Delivery) জন্য আরও একটি বিকল্প পাবে। এই সুবিধাটি বিশেষ করে বড় শহরগুলিতে পণ্য পরিবহণের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে পারে। জানিয়ে রাখি যে, গত ২০ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে GSTN জানিয়েছে যে, ই-ওয়ে বিল তৈরি এবং পরিবহণ সংক্রান্ত তথ্য আপডেট করার জন্য মেট্রো রেল বিকল্পটি চালু করা হয়েছে। এই সুবিধাটি বর্তমানে API ারকারীদের জন্য একটি টেস্টিং এনভায়রনমেন্ট, অর্থাৎ স্যান্ডবক্স এনভায়রনমেন্টে উপলব্ধ হয়েছে। তবে, লাইভ সিস্টেমে এটি বাস্তবায়নের তারিখ আলাদাভাবে ঘোষণা করা হবে।
এবার রেলের (Metro Rail) মতো মেট্রোতেও হবে পণ্য পরিবহণ:
পরিবহণের কয়টি বিকল্প রয়েছে: উল্লেখ্য যে, মেট্রো রেল অন্তর্ভুক্ত হওয়ায়, ই-ওয়ে বিল সিস্টেমে এখন পণ্য পরিবহণের ৫ টি মাধ্যম রয়েছে। এগুলি হলো সড়ক, রেল, আকাশ, জলপথ এবং মেট্রো রেল। সুতরাং, মেট্রোর মাধ্যমে পণ্য প্রেরণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে তাদের ই-ওয়ে বিল তৈরি করার সময় এই পরিবহণ বিকল্পটি নির্বাচন করতে হবে। এর পরেই সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট ডকুমেন্ট নম্বরটি দিতে হবে।

ব্যবসায়ীদের কী করতে হবে: GSTN-এর মতে, মেট্রো রেল অপশনটি ব্যবহার করে ই-ওয়ে বিলে পরিবহণের বিবরণ পরিবর্তন করা থেকে শুরু করে বাহনের বিবরণ আপডেট করা এবং একটি কনসোলিডেটেড ই-ওয়ে বিল তৈরি বা পুনরায় তৈরি করা যায়।
আরও পড়ুন:চিনি কিনতে গেলে ফের ছুটছে কালঘাম! সরকারি পদক্ষেপ সত্ত্বেও কেন বাড়ছে দাম?
এক্ষেত্রে এপিআই (API) ব্যবহার করে কাজ করা ব্যবসায়ী ও পরিবহণকারীদের প্রথমে তাদের সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন এনে টেস্টিং সম্পন্ন করতে হবে। জানিয়ে রাখি যে, API বলতে এমন সফটওয়্যারকে বোঝায়, যা GST পোর্টালে নিজে সমস্ত কাজ না করে, ই-ওয়ে বিলিং-এর মতো কাজগুলি সম্পাদনের জন্য তার সফটওয়্যারকে সরাসরি পোর্টালের সঙ্গে সংযুক্ত করে।
আরও পড়ুন: মেসির পর এবার ভারতে রোনাল্ডোকে আনার পরিকল্পনা! কী জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী?
কোন কোন পণ্যের জন্য ই-ওয়ে বিল প্রয়োজন: GST নিয়ম অনুযায়ী, সাধারণত ৫০,০০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে অথবা রাজ্যের মধ্যেই পরিবহণের জন্য ই-ওয়ে বিল প্রয়োজন হয়। নতুন বিকল্পটির অধীনে, মেট্রোতে পণ্য পাঠানো হলেও সংশ্লিষ্ট তথ্য ই-ওয়ে বিলে লিপিবদ্ধ করা যাবে।












