বাংলা হান্ট ডেস্ক: সকালের চা থেকে শুরু করে দৈনন্দিন খাবার, সবেতেই ব্যবহৃত হয় চিনি। সাম্প্রতিক সময়ে, চিনির দামে (Sugar Prices) বারংবার তারতম্য পরিলক্ষিত হয়েছে। যদিও এবার, ফের চিনির দামে বৃদ্ধি ঘটেছে। সবথেকে অবাক করার মত বিষয় হল, চিনির দাম কমানোর লক্ষ্যে সরকার (Government) একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও দামের ক্ষেত্রে ঊর্ধ্বগতি বজায় রয়েছে। পরিস্থিতি এমন যে, দেশের (India) একাধিক বড় শহরে চিনির দাম আবারও কেজি প্রতি প্রায় ৭০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে।
ফের বাড়ছে চিনির দাম (Sugar Prices):
জানিয়ে রাখি যে, বিভিন্ন শহরে চিনির দাম কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় পৌঁছেছে। যার ফলে স্বাভাবিকভাবেই, বিভিন্ন মহানগর ও প্রধান শহরগুলিতে চিনির দাম মানুষকে দুর্ভোগে ফেলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা। যেখানে দাম ৭০ টাকায় পৌঁছেছে। রাজধানী দিল্লিতেও স্বস্তি নেই। সেখানে চিনি প্রতি কেজি ৬৪ টাকায় বিক্রি হচ্ছে। দেশের আর্থিক রাজধানী মুম্বাই এবং ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেও পরিস্থিতি একই রকম। যেখানে প্রতি কেজি চিনির দাম ৬৩ টাকায় পৌঁছেছে। বড় শহরগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে কম দাম চেন্নাইয়ে। সেখানে চিনির দাম প্রতি কেজি ৬০ টাকায় রয়েছে।

এক বছরে ৩০ শতাংশ বৃদ্ধি: উল্লেখ্য যে, চিনির দামের এই বৃদ্ধি আকস্মিক নয়; বরং গত এক বছর ধরে তা ক্রমাগত বাড়ছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শুধু গত এক বছরেই চিনির দাম ৩০ শতাংশ বেড়েছে। সাধারণ মানুষ চিনির দাম স্থিতিশীল হওয়ার আশা করলেও তা ঘটেনি। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, শুধু গত এক মাসেই চিনির দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। এই ক্রমাগত বাড়তে থাকা দামের কারণে সাধারণ পরিবারগুলির মাসিক খরচ বেড়ে গেছে।
আরও পড়ুন: মেসির পর এবার ভারতে রোনাল্ডোকে আনার পরিকল্পনা! কী জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী?
সরকারের কঠোর সত্ত্বেও বাড়ছে দাম: জানিয়ে রাখি যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাজারে চিনির সরবরাহ বাড়াতে এবং দাম কমাতে সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বাজারে ঘাটতি এড়াতে সরকার ২,৫০,০০০ টন চিনি আমদানির কোটা পুনরায় জারি করেছে। এছাড়াও, চিনি মিলগুলিকে এই মাসে তাদের কোটার ৯০ শতাংশ বিক্রি করার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া, চিনিমিলগুলিও এবার আগেভাগেই এবং দ্রুত উৎপাদন শুরু করেছে। তা সত্ত্বেও, খুচরো বাজারে দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: ভারতের আর্থিক বৃদ্ধিতে মুগ্ধ ট্রাম্প! কম সুদের হারের তুলনা করে বিঁধলেন US ফেডারেল রিজার্ভকে
আন্তর্জাতিক বাজারের চাপও স্পষ্ট: এই সমস্ত অভ্যন্তরীণ প্রচেষ্টার আবহেই চিনির দাম বৃদ্ধির একটি প্রধান বাহ্যিক কারণও রয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে চিনির দাম বাড়ছে। বিশ্বব্যাপী দামের এই বৃদ্ধি সরাসরি স্থানীয় দামের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে। একদিকে যেমন মিলগুলি সময়ের আগেই উৎপাদন পুনরায় শুরু করছে এবং সরকারি কোটা জারি করা হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারের এই মূল্যবৃদ্ধিও একটি কারণ। এই সবকিছুর মধ্যে, সাধারণ গ্রাহকদের সস্তা চিনির জন্য আরও বেশিদিন অপেক্ষা করতে হতে পারে। কারণ বাজারে এখনও পর্যন্ত স্বস্তির কোনও সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।












