আগামী সপ্তাহে ব্যাঙ্কে লম্বা ছুটি, কলকাতায় কবে কবে বন্ধ পরিষেবা?

Published on:

Published on:

Bank Holiday to remain closed for 5 days next week

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শেষ সপ্তাহে একটানা একাধিক দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা (Bank Holiday)। এর ফলে যাদের ব্যাঙ্কের কাজ রয়েছে সেটি আগেভাগে করে নেওয়ার উপদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আর বি আই এর তরফ থেকে আগেভাগে এই ছুটির তালিকা পেশ করেছে। এছাড়াও মাসের শেষে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার অসুবিধার সম্মুখীন হবেন উপভোক্তারা। এক নজরে দেখে নিন নভেম্বরের শেষের ছুটির তালিকা।

আগামী সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন তালিকা (Bank Holiday)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী (Bank Holiday) ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে মোট ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সব শহরে যে হবে তা নয়। কোন শহরেই একটা না পাঁচ দিন বন্ধ থাকছে না ব্যাঙ্ক। দেখুন এবার সেই ছুটির তালিকা।

২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে কোন কোন দিন ব্যাঙ্কে ছুটি থাকবে- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ২৩ নভেম্বর, সোমবার মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে।

Bank Holiday to remain closed for 5 days next week

আরও পড়ুন: লাগাতার কমছে সোনার দাম, কলকাতায় আজকের দর জানুন

২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমা উপলক্ষে কলকাতা, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়া দিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগর, দেরাদুন, হায়দরাবাদ, ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।  আগামী ২৭ নভেম্বর, শুক্রবার কনক দাস জয়ন্তী উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

দেশের অন্য কোনও শহরে সেদিন ব্যাঙ্কে ছুটি থাকবে না। ২৮ নভেম্বর মাসের চতুর্থ শনিবার এবং ২৯ নভেম্বর রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে।তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইনের মাধ্যমে টাকা আদান-প্রদান করতে পারবেন (Bank Holiday)।