বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) ওয়েলিংটনে ভারতীয় দল (Indian Cricket Team) যে কোনওভাবেই হারছে না তা নিশ্চিত হয়ে গিয়েছে। আর তার জন্য বাকি ভারতীয় ব্যাটারদের পাশাপাশি ঋষভ পন্থেরও (Rishabh Pant) কৃতিত্ব অসীম। ব্যাট হাতে এদিন নিজের টেস্ট কেরিয়ারের নবম শতরানটি করে ভারতকে তিনি ৭২০ রানের স্কোর অবধি পৌঁছতে সাহায্য করেন।
এদিন প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে এক অনন্য কীর্তি গড়েন ঋষভ পন্থ। প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে তিনি প্রতিটি SENA দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) শতরান করার কীর্তি অর্জন করেছেন। মহেন্দ্র সিংহ ধোনির মতো কিংবদন্তি উইকেটরক্ষকেরও এই কীর্তি নেই।

সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ৫৩ টি ম্যাচ খেলে তিনি মোট ১০৮ টি ছক্কা হাঁকিয়ে এই ফরম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই মুহূর্তে তার টেস্ট ফরম্যাটে হাঁকানো ছক্কার সংখ্যা ১০৮। তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি নিউজিল্যান্ড উইকেটরক্ষক ব্র্যান্ডন ম্যাককালামকে (১০৭ ছক্কা)। তার সামনে শুধুমাত্র ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস (১৩৬ ছক্কা)।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বরেকর্ড ভারতের! কিন্তু তাও জয়ের আশা কমছে ক্রমশই
তার এই শতরানের পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার মহম্মদ কাইফ। তিনি বলেছেন, “ঋষভ পন্ত টেস্ট ক্রিকেটের একজন প্রকৃত মহারথী; তাঁর মাহাত্ম্য কেবল পরিসংখ্যানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। প্রতিপক্ষের খ্যাতি দেখে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি বিশ্বমানের বোলিং আক্রমণের মোকাবিলা করেন। পন্তের খেলা ইনিংসগুলো অনেক গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে—কী অসাধারণ একজন খেলোয়াড়!”
আরও পড়ুন: শচীনকেও ভারতীয় দল থেকে ছেঁটে ফেলতো! BCCI ও কোচ গম্ভীরের ওপর ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার
তবে এদিন বড় লিড নেওয়ায় ভারতের জয়ের সম্ভবনা ক্রমশ কমছে। চতুর্থ দিনের শেষে দুই উইকেট খুঁইয়ে ১১৯ রান তুলেছে কিউয়িরা। পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৮ উইকেট। ২৩৩ রানে পিছিয়ে রয়েছে তারা। কিন্তু ব্যাটিং-বান্ধব এই পরিস্থিতিতে ভারতীয় বোলারদের কিউয়িদের অলআউট করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আপাতত ম্যাচে ফলাফল হওয়ার সম্ভাবনা কম।












