বাংলা হান্ট ডেস্ক: আগামী সপ্তাহটি শেয়ার বাজারের (Share Market) বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনিতেই, আগামী সপ্তাহে মঙ্গলবার গুরু নানক জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার BSE এবং NSE বাজার বন্ধ থাকবে। তাই সপ্তাহজুড়ে মাত্র ৪ দিন লেনদেন করা সম্ভব হবে। অর্থাৎ, সোমবার থেকে শুক্রবারের মধ্যে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ফরেন পোর্টপোলিও ইনভেস্টমেন্ট (Foreign Portfolio Investment) তথা FPI থেকে শুরু করে অপরিশোধিত তেলের দাম এবং আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখবেন। এই ৩ টি বিষয় ভারতীয় (India) শেয়ার বাজারের গতিবিধিকে প্রভাবিত করতে পারে। জানিয়ে রাখি যে, বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশি বিনিয়োগকারীদের অব্যাহত ক্রয় এবং অপরিশোধিত তেলের কম দামের কারণে বাজার চাঙ্গা হতে পারে। অপরদিকে এটাও অনুমান করা হচ্ছে যে, সাম্প্রতিক উত্থানের পর মুনাফা তুলে নেওয়ার সম্ভাবনার কারণে বাজারে অস্থিরতা দেখা যেতে পারে।
আগামী সপ্তাহে ক’দিন খোলা থাকবে শেয়ার বাজার (Share Market):
বিদেশি বিনিয়োগকারীদের ক্রয় পর্যবেক্ষণ করা হবে: উল্লেখ্য যে, নভেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারে জোরালোভাবে ফিরে এসেছেন। এখনও পর্যন্ত তাঁদের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১.২২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এটিকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাসিক বিনিয়োগ হিসাবে অনুমান করা হচ্ছে। এর আগে, বিদেশি বিনিয়োগকারীরা অক্টোবরে বাজার থেকে ৩৪,৮৪৩ কোটি টাকা এবং সেপ্টেম্বরে ৩৫,৮৬১ কোটি টাকা তুলে নিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের ক্রয় অব্যাহত থাকলে বাজার আরও শক্তিশালী হতে পারে। এর পাশাপাশি, অপরিশোধিত তেলের দাম কমা এবং রুপির উন্নতিও ভারতীয় বাজারকে সমর্থন করতে পারে।
গত সপ্তাহে বাজারে শক্তিশালী তেজিভাব দেখা গেছে: জানিয়ে রাখি যে, গত লেনদেন সপ্তাহে সেনসেক্স ২,৩২৭.২৬ পয়েন্ট বা ২.৮৫ শতাংশ বেড়েছে। এদিকে, নিফটি ৬৫৬.৩ পয়েন্ট বা ২.৬১ শতাংশ বেড়েছে। এখন বিনিয়োগকারীরা দেখবেন বাজার তার গতি বজায় রাখতে পারে কি না।
আরও পড়ুন: ‘লক্ষ লক্ষ পরিবার বাঁচিয়েছেন’, সোনার দামে বিরাট পতনের পরেই মোদীকে ধন্যবাদ ব্যবসায়ী সংগঠনের
গ্লোবাল মার্কেট থেকে মিলতে পারে ইঙ্গিত: আগামী সপ্তাহে বিনিয়োগকারীরা মার্কিন GDP পরিসংখ্যান থেকে শুরু করে, মুদ্রাস্ফীতি, কনজিউমার কনফিডেন্স এবং কর্মসংস্থান-সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখবেন। এছাড়াও, আগামী ২৩ নভেম্বর অর্থাৎ সোমবার HSBC ফ্ল্যাশ ইন্ডিয়া PMI প্রকাশিত হবে। যা দেশের বেসরকারি সেক্টরের ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও, বিশ্বের অন্যান্য বাজারে প্রযুক্তি ও AI-সম্পর্কিত সংস্থাগুলির শেয়ার বিক্রি ভারতীয় বাজারকে প্রভাবিত করতে পারে।












