অভিষেকের রক্ষাকবচ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, মানতে নারাজ রাজ্য! এবার লড়াই সুপ্রিম কোর্টে

Published on:

Published on:

State files petition in Supreme Court against increased protection for Abhishek Banerjee

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রক্ষাকবচের সময়সীমা আরও এক দফা বাড়ল। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই রক্ষাকবচ কার্যকর থাকবে। তবে আদালত তার আগে অন্য কোনও নির্দেশ দিলে পরিস্থিতি বদলাতে পারে।

কোন কোন মামলায় রক্ষাকবচ পেল অভিষেক(Abhishek Banerjee) ?

হাইকোর্টের এই নির্দেশের আওতায় রয়েছে আশুতি থানার কালীতলা সংক্রান্ত মামলা, রবীন্দ্রনগর থানার ২১৩ নম্বর এফআইআর এবং বিষ্ণুপুর থানার ৭৫৩ ও ৮৮৪ নম্বর এফআইআর। মোট চারটি পৃথক মামলায় অভিষেকের আইনি সুরক্ষার মেয়াদ বাড়ানো হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। শুনানিতে অবশ্য তদন্তের নথিপত্র নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। চারটি মামলার মধ্যে বিষ্ণুপুর থানার ৮৮৪ নম্বর এফআইআরের তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা না পড়ায় বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন।

State files petition in Supreme Court against increased protection for Abhishek Banerjee

একই থানার দুটি মামলার ক্ষেত্রে রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে দুই তদন্তকারী আধিকারিকের আলাদা অবস্থান কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। তদন্তের অগ্রগতি জানাতে প্রয়োজনীয় নথি পেশ না হওয়াকে কেন্দ্র করেই আদালতের এই পর্যবেক্ষণ। বিচারপতি প্রশ্ন করেন, “কেন এত গাছাড়া মনোভাব আইও-র? একই থানার একজন আইও রিপোর্ট পেশ করছেন, অথচ অন্যজন করছেন না কেন?”

আরও পড়ুন :বিমানের বিলাসিতা ট্রেনের খরচে, দূরপাল্লার সফরে অত্যাধুনিক প্রযুক্তিই ‘নিউ নর্মাল’ করছে বন্দে ভারত

রাজ্যের তরফে এএজি রাজদীপ মজুমদার জানান, সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে যোগাযোগের ঘাটতির কারণেই রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে। তবে রক্ষাকবচ বাড়ানোর নির্দেশ মেনে নিতে নারাজ রাজ্য। এএজি বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন বা SLP দায়ের করেছে রাজ্য সরকার।

অভিষেকের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী গোপাল শংকরনারায়ণ রাজ্যের পদক্ষেপের বৈধতা নিয়েই আপত্তি জানান। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টে জমা দেওয়া SLP-তে ত্রুটি রয়েছে। ফলে হাইকোর্টে আপাতত রক্ষাকবচের মেয়াদ বাড়লেও আইনি টানাপোড়েন বজায় থাকছে।