বন্ধ হয়ে যেতে পারে গ্যাসের ভর্তুকি, ভয় দেখিয়ে SMS-এ প্রতারণার ফাঁদ, সতর্ক করল ব্যাঙ্ক

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Scam) নিয়ে প্রতারণা দিন দিন বাড়ছে। কখনও গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার ভয়, কখনও বা কেওয়াইসি আপডেটের নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে এলপিজি গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। মেসেজে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। ওই লিঙ্কে ক্লিক করলেই পড়বেন বড় বিপদে।

এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Scam) নিয়ে বাড়ছে প্রতারণা

এলপিজি গ্যাস সিলিন্ডার দৈনন্দিন গৃহস্থালীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর গ্যাস সিলিন্ডার বুকিং থেকে ভর্তুকি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা সব বিষয়েই অনলাইন পরিষেবার উপরেই নির্ভর করেন অনেকে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণা। কীভাবে হচ্ছে প্রতারণা?

How to be aware of LPG scam

কীভাবে হচ্ছে প্রতারণা: জানা যাচ্ছে, প্রতারকরা কখনও নিজেদের গ্যাস এজেন্সির কর্মী বলে পরিচয় দিচ্ছে। গ্রাহকদের ফোন করে জানানো হচ্ছে, গ্যাসের ভর্তুকি (LPG Scam) বন্ধ হয়ে যেতে পারে। কখনও আবার ভয় দেখানো হচ্ছে এই বলে যে কেওয়াইসি আপডেট না করলে গ্যাসের সংযোগে সমস্যা হবে। এরপর হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে লিঙ্ক পাঠানো হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে APK ফাইল ডাউনলোড করতেও বলা হচ্ছে।

আরও পড়ুন : বিমানের বিলাসিতা ট্রেনের খরচে, দূরপাল্লার সফরে অত্যাধুনিক প্রযুক্তিই ‘নিউ নর্মাল’ করছে বন্দে ভারত

কীভাবে হবেন সতর্ক: এই ধরণের ফাইলের মাধ্যমে সাধারণত মোবাইল ম্যালওয়ার ইনস্টল করানো হয়। এর ফলে মোবাইল ফোনে থাকা ব্যক্তিগত এবং ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য চুরি হতে পারে। তাই সাইবার প্রতারণা থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক। অচেনা নম্বর থেকে এলপিজি গ্যাসের ভর্তুকি বা কেওয়াইসি আপডেটের নামে কোনও অচেনা নম্বর থেকে লিঙ্ক এলে তাতে ভুলেও ক্লিক করবেন না। কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে এটিএম পিন, ওটিপি শেয়ার করবেন না।

আরও পড়ুন : আর লেখা যাবে না ‘ওয়েস্ট বেঙ্গল’, বদলাচ্ছে রাজ্যের নাম? মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত

হোয়াটসঅ্যাপ বা এসএমএসে পাঠানো কোনও APK ফাইল ডাউনলোড করবেন না। গ্যাস বুকিং থেকে কেওয়াইসি আপডেটের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট সংস্থার সরকারি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন।