ডিম-মাছের পাশাপাশি এবার নিরামিষ কাউন্টার, মা আহার ক্যান্টিন নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ‘মা আহার’ ক্যান্টিন (Maa Ahaar Canteen) নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরও ৫০০ টি মা আহার ক্যান্টিন খোলা হবে। বাসস্ট্যান্ড, আদালত, ফেরিঘাটের মতো জনবসতিপূর্ণ এলাকায় আরও ৫০০ টি ক্যান্টিন খোলার ঘোষণা করেন তিনি। পাশাপাশি এবার ক্যান্টিনে নিরামিষ কাউন্টার রাখা হবে বলেও জানান তিনি।

মা আহার ক্যান্টিন (Maa Ahaar Canteen) নিয়ে বড় ঘোষণা

বিগত তৃণমূল সরকারের আমলেই শুরু হয়েছিল মা ক্যান্টিন। মাত্র ৫ টাকাতেই এই ক্যান্টিনে মেলে খাবার। রাজ্যে সরকার বদলের পর ক্যান্টিনের নতুন নাম হয় ‘মা আহার’। পালাবদলের পর আরও কিছু বদল এসেছে এই ক্যান্টিনে। ডিম ভাতের পাশাপাশি সপ্তাহে দুদিন মাছও চালু করা হয়েছে এই ক্যান্টিনে।

Veg food now will be available in maa ahaar canteen

চালু হবে সাত্ত্বিক আহার: সোমবার বিধাননগরে গৌরী মেলার উদ্বোধন করে শুভেন্দু বলেন, বৈষ্ণব সমাজ থেকে সাত্ত্বিক আহার (Maa Ahaar Canteen) চালু করার আবেদন করা হয়েছিল। বারাসতে চালু করা হবে। এছাড়া নবদ্বীপ, মায়াপুরেও চালু হবে। শুভেন্দু আরও বলেন, রাজ্যের সেলফ হেল্প গ্রুপের জন্য কেন্দ্রীয় সরকার ইন্টারেস্ট সাবভভেনশনের টাকা ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন : আর লেখা যাবে না ‘ওয়েস্ট বেঙ্গল’, বদলাচ্ছে রাজ্যের নাম? মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত

কী বললেন মুখ্যমন্ত্রী: মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ৬ বছর ধরে আটকে ছিল এই টাকা। আমরা ২৫০ কোটি টাকা নিয়ে এসেছি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কয়েক লক্ষ মহিলাকে পাঠিয়ে দেওয়া হবে এই টাকা। এছাড়া এদিন নাবালিকা বিবাহের পরিসংখ্যানও দেন শুভেন্দু।

আরও পড়ুন : বন্ধ হয়ে যেতে পারে গ্যাসের ভর্তুকি, ভয় দেখিয়ে SMS-এ প্রতারণার ফাঁদ, সতর্ক করল ব্যাঙ্ক

তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত হাসপাতালে ৬০ হাজার নাবালিকার প্রসব করানো হয়েছে। এদের মধ্যে বেশিরভাগের বয়সই ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এই ধরণের বিয়েতে কাজি পুরোহিতও সমান অপরাধী বলে মন্তব্য করেন শুভেন্দু।