এবার মাত্র ৩ শতাংশ বাড়ছে DA, মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

Published on:

Published on:

dearness allowance(201)

বাংলাহান্ট ডেস্ক: ফের ডিএ বৃদ্ধির খবর। গত দু’মাসে একের পর এক রাজ্য সরকার ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে। কেন্দ্র সরকারও নিজের কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশনের আওতায় আরও ৩% মহার্ঘ ভাতা ঘোষণা করে উপহার দিয়েছে উৎসবের মরসুমে। এবার হরিয়ানায় মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাদের কপাল খুলল? (DA Hike News)

ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের | Dearness Allowance

হরিয়ানা সরকার রাজ্যে কর্মরত সর্বভারতীয় পরিষেবা (এআইএস) কর্মকর্তাদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই সকল কর্মকর্তারা এবার থেকে তাঁদের মূল বেতনের ৬০ শতাংশের পরিবর্তে ৬৩ শতাংশ ডিএ পেতে চলেছেন। সরকার তরফে জানানো হয়েছে, বর্ধিত ডিএ ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে।

dearness allowance(183)

রাজ্য সরকার ২৩শে নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর অধীনে, হরিয়ানা ক্যাডারে কর্মরত IAS, IPS, এবং IFS অফিসারদের পাশাপাশি অন্যান্য সর্বভারতীয় পরিষেবা অফিসাররাও বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাবেন এবার থেকে।

আরও পড়ুন: কলকাতার পুরভোট নিয়ে বড় আপডেট! সুপ্রিম প্রশ্নের মুখে ওয়ার্ড পুনর্বিন্যাস, বুধে গুরুত্বপূর্ণ শুনানি

ডিএ বৃদ্ধির পাশাপাশি মিলবে বকেয়াও। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অফিসাররা ২০২৬ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া মহার্ঘ ভাতা ২০২৭ সালের জানুয়ারিতে পাবেন। ২০২৬ সালের নভেম্বর থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে। সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি এই সকল কর্মীরা।

উল্লেখ্য, এই ডিএ বৃদ্ধি সেইসব অফিসারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের বেতন ‘সর্বভারতীয় পরিষেবা (বেতন) বিধি, ২০১৬’-এর অধীনে নির্ধারিত পে ম্যাট্রিক্স অনুযায়ী নির্ধারিত হয়। সরকার সংশ্লিষ্ট বিভাগ, ডেপুটি কমিশনার, বিভাগীয় কমিশনার এবং বোর্ড ও কর্পোরেশনগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ইতিমধ্যেই নির্দেশিকার অনুলিপি পাঠিয়েছে।