সরকারি হাসপাতালে হকারি বন্ধ, কিন্তু কেন? সোমবারই জারি নির্দেশিকা

Published on:

Published on:

No Hawkers in Government Hopsital Premises new Notice issued

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেশিরভাগ মানুষ অসুস্থতার কারণে আজও সরকারি হাসপাতালেই (Government হাসপাতাল) দৌড়ে যান। সেখানে রুগী ও তার পরিজন ছাড়াও দেখা মেলে হকার, ফেরিওয়ালা থেকে শুরু করে নানা দোকানির। কিন্তু এবার সেই সব বন্ধ হতে চলেছে। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারেই রাজ্যের সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে হকার ও ফেরিওয়ালা প্রবেশ নিষেধের (Hawker Ban in Government College) নির্দেশিকা পাঠানো হল।

সরকারি হাসপাতালে হকার ফেরিওয়ালা প্রবেশ নিষেধ

সম্প্রতি স্বাস্থ্য ভবনের ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের তরফ থেকেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে আউটডোর থেকেই শুরু করে ইনডোর এমনকি রোগীকে পরিষেবা দেওয়া হয় এমন সব জায়গায় বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ করা হল। চিকিৎসক তথা মেডিকেল এডুকেশনের সুপারিন্টেন্ডেন্ট ইন্দ্রজিৎ সাহা দ্রুত সমস্ত সরকারি মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে এই নিয়ম লাগা করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ চালুর পাশাপাশি কার্যকর করতে হবে। কোনোভাবেই এর অন্যথা বা গাফিলতি বরদাস্ত করা হবে না।

Notice to ban entry of Hawkers in Government Hospital

এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক যে হটাৎ কেন এই নির্দেশিকা? উত্তরে যেমনটা জানা যাচ্ছে, মূলত নিরাপত্তা ও রোগী তথা রোগীর পরিবারের গোপনীয়তা আর হাসপাতাল চত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া হাসপাতালে বহিরাগতদের যাতায়াতও নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

আরও পড়ুনঃ ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী বলেই…’ সাবিনার NIA হাজিরা দিতেই বিস্ফোরক কুণাল ঘোষ

এই প্রসঙ্গে মেডিকেল সার্ভিস সেন্টারের এক চিকিৎসক তথা নেতা অনিকেত মাহাতো বলেন, পরিচ্ছন্নতা অত্যাবশক। কিন্তু যে সমস্ত গরিব ও হতদরিদ্র মানুষেরা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তাদের জন্য পুষ্টিকর খাদ্য, প্রসূতি মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় জামাকাপড় ও অন্যান্য সামগ্রীর এখনও সুনিশ্চিত করা যায় না। এমতাবস্থায় এই ধরণের একটা পদক্ষেপের ফলে পরিস্থিতির উন্নতির বদলে হয়রানি বাড়বে। যেটা আমরা বর্তমানে রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে বসে থাকা হকারদের দেখলেই বুঝতে পারবো।

যদিও অ্যাসোসিয়েশন অফ হেল্‌থ সার্ভিস ডক্টর্‌সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায়ের মতে, যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে OPD অর্থাৎ বহির্বিভাগ ও IPD অর্থাৎ অন্তর্বর্তী বিভাগকেই এই নিয়ম চালু হবে বলে বলা হয়েছে। এবার নির্দেশিকা অনুযায়ী কতটা কাজ হয় আর সেটা কতটা উপকারে লাগে সেটাই এখন দেখার।