বাংলার স্কুল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! জারি হল নতুন নির্দেশিকা, আসছে বদল

Published on:

Published on:

West Bengal Government Schools to Join Amrit Sarovar Project

বাংলা হান্ট ডেস্কঃ স্কুলের উন্নয়নে এবার নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal Government)। শুধু স্কুলের ঘরবাড়ি নয়, এবার স্কুলের জমিতে থাকা পুকুর সংস্কারের দিকেও নজর দেওয়া হচ্ছে। তার জন্য কেন্দ্রের ‘অমৃত সরোবর’ প্রকল্পে স্কুলগুলিকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা স্কুলশিক্ষা দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

West Bengal Government : কোন কোন স্কুল এই সুবিধা পাবে?

নির্দেশিকায় জানানো হয়েছে, যে সমস্ত স্কুলের পুকুর-সহ এক একরের বেশি জমি রয়েছে, সেই স্কুলগুলিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন করতে হবে। পাশাপাশি স্কুলে নতুন ক্লাসরুম, আলোচনাকক্ষ, পাঁচিল, সাইকেল রাখার জায়গা, রান্নাঘর বা শৌচাগারের প্রয়োজন রয়েছে কি না, সেটাও জানাতে হবে। আবেদন পাওয়ার পর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলগুলিই এই প্রকল্পের সুবিধা বেশি পাবে।

Suvendu Adhikari Announces 10146 Job Vacancies Waives Application Fees

কী এই অমৃত সরোবর প্রকল্প?

২০২২ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি জেলায় অন্তত ৭৫টি নতুন জলাশয় তৈরি বা পুরনো জলাশয় সংস্কারের লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য অর্থও বরাদ্দ করা হবে। তবে শুধু পুকুর সংস্কারই নয়, জল ধরে রাখা, মাটির নিচে জলের স্তর বাড়ানো, গাছ লাগানো এবং মাছ চাষের উপরও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এবার চাকরির আবেদনেও লাগবে না টাকা! সরকারি খরচ কমানোর দাবি শুভেন্দুর

শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে, স্কুলগুলিতে এই প্রকল্প চালু হলে পরিবেশ ভালো থাকার পাশাপাশি এলাকার বাস্তুতন্ত্রও রক্ষা পাবে। শিক্ষকদের একাংশের আশা, আগামী দিনে রাজ্যের (West Bengal Government) অন্য জেলাগুলিতেও এই উদ্যোগ নেওয়া হলে স্কুলের পরিকাঠামোর উন্নতি হবে। সেই সঙ্গে পরিবেশ রক্ষার কাজও এগিয়ে যাবে।