আবহাওয়ার ডিগবাজি! দক্ষিণবঙ্গ নিয়ে নয়া আপডেট দিল আবহাওয়া দপ্তর, উত্তরেও ‘টুইস্ট’

Published on:

Published on:

south bengal weather(212)

বাংলাহান্ট ডেস্ক: ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটিয়ে এবার শীতের মেজাজে রাজ্য। দিনের বেলা রোদের দেখা মিললেও তাতে জোর নেই। সকাল-সন্ধ্যে রয়েছে শীতের অনুভূতি। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এবার কমবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বেশ কিছুটা কমবে। চলতি সপ্তাহে বৃষ্টি কি হবে? জানুন আবহাওয়ার আপডেট। (West Bengal Weather Report)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ আরও ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে। এবার জাঁকিয়ে বসতে চলেছে শীত। নতুন সপ্তাহে শীতের ঝোড়ো ব্যাটিং করার পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহ থেকে গোটা রাজ্যে শীতের আমেজ বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস।

south bengal weather(259)

বুধবারের পর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে শীত শুরু হয়ে যাবে নভেম্বরের শেষ থেকেই।

আরও পড়ুন: কোথায় গেল শ্যামাপ্রসাদের সেই গুরুত্বপূর্ণ নথি? বিধানসভায় হৈচৈ, সিআইডি তদন্তের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

আজ মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বর্ধমানের দুই জেলা, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়। বাকি কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। পুরোপুরি শুকনো আবহাওয়া বিরাজ করবে রাজ্যে। এদিকে উত্তরবঙ্গেও আরও নামবে তাপমাত্রার পারদ।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও নামার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হালকা বৃষ্টি হতে পারে। তারপর থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কমবে রাতের তাপমাত্রা। একধাক্কায় বেশ কিছুটা পারদ পতন হতে পারে সপ্তাহের শেষে। সর্বোচ্চ ৪ ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস।