বোল্লা কালীপুজো উপলক্ষে বিশেষ উদ্যোগ, এই স্টেশনে দাঁড়াবে অতিরিক্ত ৫ জোড়া ট্রেন

Published on:

Published on:

Indian Railways train services cancelled for one month

বাংলাহান্ট ডেস্ক: ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের। আগামী ২৭ নভেম্বর বোল্লা কালীপুজো। এই পুজো উপলক্ষে বহু যাত্রীর সমাগম হওয়ায় একলাখি স্টেশনে দেওয়া হচ্ছে ৫ জোড়া অতিরিক্ত ট্রেন (Special Train)। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

অতিরিক্ত ৫ জোড়া ট্রেনের (Special Train) ঘোষণা

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, একলাখি স্টেশনে ৫ জোড়া অতিরিক্ত ট্রেন দেওয়া হয়েছে। এই ট্রেনগুলি ২ মিনিট করে দাঁড়াবে স্টেশনে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬ টা ৪৯ এর ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল (২৫ নভেম্বর), বিকেল ৩ টে ৩২ এর ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশ্যাল (২৬ নভেম্বর), বিকেল ৩ টে ৯ এর ০৩০০৫ হাওড়া-লামডিং স্পেশ্যাল (২৭ নভেম্বর) থামবে একলাখি স্টেশনে।

Special Train announced for bolla kalipujo

কোন কোন ট্রেন দাঁড়াবে: রাত ৩ টে ৩৮ এর ০৩০০৬ লামডিং-হাওড়া স্পেশ্যাল (২৮ নভেম্বর), বিকেল ৩ টে ৪০ এর ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল (২৮ নভেম্বর), সকাল ৯ টা ৪৩ এর ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল (৩০ নভেম্বর), সকাল ৬ টা ৪৯ এর ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি স্পেশাল (২৮ ও ২৯ নভেম্বর) ট্রেন (Special Train) থামবে এই স্টেশনে।

আরও পড়ুন : রাজ্যে যোগ্য কৃষকরা পাবেন অতিরিক্ত ৯ হাজার টাকা, কীভাবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

থামবে একলাখি স্টেশনে: সকাল ৮ টা ৫৪ এর ০৩১২৫ কলকাতা-নিউ কোচবিহার স্পেশাল (২৮ নভেম্বর), রাত ১২ টা ১২ এর ০৩১২৬ নিউ কোচবিহার-কলকাতা স্পেশাল (২৯ নভেম্বর), বিকেল ৩ টে ৩২ এর ০৩১৩৯ নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল (২৯ ও ৩০ নভেম্বর) ট্রেন থামবে একলাখি স্টেশনে।

আরও পড়ুন : পুলিশের সামনে কাউন্সিলরকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! বিষ্ণুপুরের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সব ট্রেনগুলিকে একলাখি স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র নির্দিষ্ট দিনগুলিতেই এই ট্রেনগুলি সংশ্লিষ্ট স্টেশনে ২ মিনিটের জন্য দাঁড়াবে।