বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত আন্তর্জাতিক বিরতির ঠিক আগে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিক ভাবে নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন পর্তুগাল (Portugal) তথা গোটা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তার বিদায়ের জন্য কোনও জমকালো সংবর্ধনা অনুষ্ঠান বা প্রীতি ম্যাচ আয়োজন করতে পারেনি পর্তুগিজ ফুটবল ফেডারেশন, ঠিক যেমনটা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির (Lionel Messi) জন্য আয়োজন করতে পেরেছিল সেই দেশের ফুটবল ফেডারেশন। নীরবেই বিদায় নিয়েছেন ফুটবল বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর সেই নিয়ে অসন্তুষ্ট ফুটবল বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে পরিচিত পেপ গুয়ার্দিওয়ালা (Pep Guardiola)।
নিজের কোচিং কেরিয়ারে সবসময় রোনাল্ডোর বিপক্ষে থাকা দলের হয়েই নিজের ফুটবল মস্তিস্ককে ব্যবহার করেছেন এই স্প্যানিশ কিংবদন্তি। সিআরসেভেনের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কেরিয়ারের সেরা সময়টা কেটেছিল গুয়ার্দিওয়ালার কোচিংয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে একাধিকবার ইগোর লড়াইয়েও জড়িয়েছেন পেপ। কিন্তু তাও পর্তুগিজ মহাতারকার ফুটবল কেরিয়ারের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটির মতো ফুটবল বিশ্বের সেরা ক্লাবগুলিকে একাধিক শিরোপা উপহার দেওয়া এই কিংবদন্তি।

সিআরসেভেনের জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে তিনি বলেছেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়টা যেন সম্মানজনক হয়, তা পর্তুগাল ফুটবল ফেডারেশনকে নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে দুই পক্ষকেই সমানভাবে উদ্যোগ নিতে হবে। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায় এভাবে হওয়া উচিত নয়। পর্তুগাল তাঁকে এভাবে বিদায় দিতে পারে না। শুধু নিজের বা পর্তুগালের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”
আরও পড়ুন: ACL 2-তে ইতিহাস ইস্টবেঙ্গলের! জিকসনের গোলে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক জয় লাল-হলুদ ব্রিগেডের
এরপর পেপ গুয়ার্দিওয়ালা আরও যোগ করে বলেন, “ফেডারেশনকে বুঝতে হবে, রোনাল্ডোর মতো কিংবদন্তির নিজের শর্তেই বিদায় নেওয়ার অধিকার রয়েছে। কিছু খেলোয়াড় ব্যতিক্রমী, আর রোনাল্ডো তাঁদেরই একজন। তাই এই পরিস্থিতির সমাধান করতে হবে। তারা কীভাবে বিষয়টি সামলাবে, সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে যেভাবেই হোক, এই পরিস্থিতির সমাধান তাদের করতেই হবে।”
আরও পড়ুন: ফের জয় মোহনবাগানের! লিগের শীর্ষস্থান দখল করে ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ ছুঁড়ে রাখলো সবুজ-মেরুণ ব্রিগেড
তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সৌদি আরবে নিজের ক্লাব আল নাসেরের জার্সিতে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন রোনাল্ডো। চলতি মরশুমে ইতিমধ্যেই ১০ গোল করে ফেলেছেন ৪১ বছর বয়সী তারকা। এইমুহূর্তে তার কেরিয়ার গোলসংখ্যা ৯৮৭। ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর মাত্র ১৩ গোল প্রয়োজন পর্তুগিজ মহাতারকার, যে কীর্তি অনেকেই মনে করছেন যে চলতি মরশুমেই হয়তো গড়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো।












