বাংলা হান্ট ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। গত ১১ মে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এবার এই মামলার তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে উঠে এসেছে প্রাক্তন মন্ত্রীর সাতজন আত্মীয়।
সিবিআই স্ক্যানারে সুজিতের সাত আত্মীয় | (Sujit Bose)
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুজিতের সাতজন আত্মীয়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার প্রাক্তন মন্ত্রীর শ্যালককে সিবিআই দফতরে তলব করা হয়েছিল। বাকিদেরও একে একে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত কোটি কোটি টাকা আত্মীয়দের নামে সম্পত্তি তৈরিতে ব্যবহার হয়ে থাকতে পারে। ওই আত্মীয়দের কয়েকজনের সুপারিশে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে এই নিয়োগ প্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল, আর্থিক লেনদেনের সঙ্গে তাঁদের কারোর কোনও যোগসূত্র আছে কিনা সবটা জানতে চাইছেন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ বাড়ছে চিন্তা! ডিসেম্বর পড়ার আগেই অন্নপূর্ণা যোজনায় বড় কাটছাঁট
এর মধ্যে গতকালই সুজিতের শ্যালককে তলব করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, পুর নিয়োগ দুর্নীতিতে শ্যালককে ব্যবহার করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁকে চাকরিও দিয়েছিলেন। তিনি আর কী কী ভাবে আর্থিক দিক থেকে লাভবান হয়েছেন সেটা জানতেই সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানা গিয়েছিল।
এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার তাঁদের ভূমিকা খতিয়ে দেখতে তৎপর সিবিআই। দুর্নীতির কোটি কোটি টাকা কোথায় গিয়েছে এবং সেই টাকার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর পরিবারের সদস্যদের কোনও যোগ রয়েছে কিনা সেটাই জানতে চান তদন্তকারীরা। সেই কারণে একে একে সাতজন আত্মীয়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।












