ঝোল নয়, চাই গা মাখা ছোট আলুর দম? বানিয়ে ফেলুন এই পদ্ধতিতে

Published on:

Published on:

Recipe Make Chhoto Aloo Dum using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: আলুর চপ কিংবা দম প্রায়শই বাড়িতে বানানো হয়ে থাকে। কিন্তু কখনো আপনি কি ট আলুর দম খেয়েছেন। যদি না খেয়ে থাকেন তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকেই দুপুরে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিতে। এটি বানাতে যেমন একদিকে অল্প সময় লাগে। অপরদিকে খেতেও সুস্বাদু হয়। অতএব দেখে নিন এর প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ছোট আলুর দম (Recipe)

আপনিও যদি ছোট আলুর দম খেতে ভালবাসেন তাহলে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। এটি বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি। দেখে নিন কিভাবে বানাবেন (Recipe)।

Recipe Make Chhoto Aloo Dum using just a few ingredients

আরও পড়ুন: পিচ্ছিল নিয়ে, ঢ্যাঁড়শ রান্না হবে মুচমুচে, জেনে নিন সহজ ৫ সহজ কৌশল

উপকরণ:

৫০০ গ্রাম ছোট আলু, ২টি মাঝারি মাপের পেঁয়াজ বাটা, ১টি বড় টমেটো বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ২টি কাঁচালঙ্কা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, আধ চা চামচ গরমমশলা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১টি তেজপাতা, ২টি এলাচ, ১ টুকরো দারচিনি, ২টি লবঙ্গ, সামান্য চিনি, স্বাদমতো নুন এবং পরিমাণমতো সর্ষের তেল। শেষে ছড়িয়ে দেওয়ার জন্য সামান্য ধনেপাতা কুচি এবং এক চা চামচ ঘি রাখতে পারেন।

প্রণালী: সবার প্রথমে আলু গুলোকে সেদ্ধ করে নিন। এরপর আলুর খোসা ছাড়িয়ে প্রতিটি আলোতে কাটা চামচ দিয়ে কয়েকটি ছিদ্র করে নেবেন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আলু গুলোকে লাল করে ভেজে নিন। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেজপাতা,এলাচ, দারচিনি ও লবঙ্গ দিন। তারপর তার মধ্যে দিয়ে দিন বেটে রাখা পেঁয়াজ। কষানো হয়ে গেল ওর মধ্যে দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। সবকিছু ভালোভাবে কষে গেলে ভেজে রাখা আলু গুলো দিয়ে আর একবার কষিয়ে নিন। তারপর পরিমাণমতন জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।