ভূস্বর্গে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! ৩৭ বছরে এই প্রথম কাশ্মীরে ‘নিশ্চিহ্ন’ স্থানীয় জঙ্গি

Published on:

Published on:

For the first time in 37 years, local militants have been 'eradicated' in Jammu and Kashmir.

বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর (Jammu and Kashmir) উপত্যকায় জঙ্গি দমনে (Terrorists) বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী (Indian Army)। প্রায় ৩৭ বছরের মধ্যে এই প্রথম উপত্যকায় কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই বলে দাবি নিরাপত্তা সংস্থাগুলির। দীর্ঘদিন ধরে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের অন্যতম বড় উদ্বেগ ছিল স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়া। তবে গত কয়েক বছরে সেই প্রবণতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নিরাপত্তা আধিকারিকদের মতে, স্থানীয় স্তরে জঙ্গি নিয়োগ কার্যত বন্ধ হওয়ার মুখে।

৩৭ বছরে এই প্রথম কাশ্মীরে (Jammu and Kashmir) ‘নিশ্চিহ্ন’ স্থানীয় জঙ্গি:

সম্প্রতি কুলগামে লতিফ ভাট নামে শেষ সক্রিয় স্থানীয় জঙ্গির মৃত্যুর পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। একসময় কাশ্মীরের বহু যুবক বিভিন্ন জঙ্গি সংগঠনে নাম লেখাতেন। কিন্তু ধারাবাহিক অভিযান, নজরদারি এবং স্থানীয় স্তরে সচেতনতা বৃদ্ধির ফলে সেই সংখ্যা ক্রমশ কমেছে। নিরাপত্তা সংস্থাগুলির পরিসংখ্যানেও সেই পরিবর্তনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে (Jammu and Kashmir)।

আরও পড়ুন: শিশুদের সঙ্গে অশালীন কথা, দেওয়া হচ্ছে বিপজ্জনক পরামর্শ! নিউ ইয়র্কে ৫ বছরের জন্য নিষিদ্ধ AI Toys

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে উপত্যকার ১৯৬ জন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। ২০২১ সালে সংখ্যাটি কমে দাঁড়ায় ১৪৬-এ। ২০২২ সালে ১২১ জন এবং ২০২৩ সালে মাত্র ১৯ জন জঙ্গি সংগঠনে নাম লেখান। ২০২৪ সালে সেই সংখ্যা আরও কমে হয় চার। ২০২৫ সালে মাত্র একজন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। আর চলতি বছর এখনও পর্যন্ত কোনও স্থানীয় যুবকের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার খবর নেই বলে দাবি গোয়েন্দা সূত্রের।

তবে স্থানীয় জঙ্গিদের উপস্থিতি কমলেও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে চাইছে না প্রশাসন। বরং এখন মূল চিন্তার কারণ হয়ে উঠেছে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা। গোয়েন্দা সূত্রের অনুমান, পীর পাঞ্জাল পর্বতমালার উত্তরে প্রায় ৩৫ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয় থাকতে পারে। বিশেষ করে শীতের মরশুমে তুষারপাত শুরু হলে পাহাড়ি পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তার আগেই অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে জঙ্গিরা বলে মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা।

For the first time in 37 years, local militants have been 'eradicated' in Jammu and Kashmir.

আরও পড়ুন: ‘ভরসা’ স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার, কারা পাবেন স্পষ্ট করে দিল নবান্ন

এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল ও জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান জোরদার করার পাশাপাশি পাকিস্তানি জঙ্গিদের স্থানীয় সহযোগী নেটওয়ার্কের উপরেও কড়া নজর রাখছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা কার্যত শূন্যে নেমে আসা নিঃসন্দেহে বড় সাফল্য। তবে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ পুরোপুরি নির্মূল করতে সীমান্তপারের অনুপ্রবেশ রুখতেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি (Jammu and Kashmir)।