বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমববঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে নয়া সরকার আসার পর সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে একধাক্কায়। ২০% ডিএ বৃদ্ধিতে কিছুটা হলেও খুশি সরকারি কর্মীরা। বছর শেষে কী ফের সরকার ডিএ বাড়াতে চলেছে? এই নিয়ে জল্পনা কর্মীমহলে। এরই মধ্যে আরেক রাজ্যে বাড়ল ডিএ। এ রাজ্যের সরকারি কর্মচারীদের (Government Employees) ডিএ চর্চার মাঝেই বিরাট সুখবর অরুণাচল প্রদেশের সরকারের কর্মচারীদের জন্য।
আরেক রাজ্যে বাড়ল ডিএ | Dearness Allowance
রিপোর্ট বলছে, সম্প্রতি মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে অরুণাচল সরকার। অরুণাচল প্রদেশ সরকার ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর অর্থাৎ মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তিন শতাংশ ডিএ বেড়েছে সে রাজ্যে।

এতদিন ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন এই কর্মীরা। এবার তা বেড়ে ৬৩ শতাংশ হয়েছে। যা কার্যকরী ১ জুলাই থেকে। শুধু রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনারাই নয়, এই বর্ধিত ডিএ এবং ডিআর-এর ফলে রাজ্যে ডেপুটেশনে থাকা কেন্দ্রীয় এবং রাজ্য সর্বভারতীয় পরিষেবা (এআইএস) কর্মকর্তারাও উপকৃত হতে চলেছেন।
আরও পড়ুন: সরকারি স্কুলের শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ! স্কুলে স্কুলে পাঠানো হল নির্দেশিকা
ডিএ বৃদ্ধির সুখবর দিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে নগদে পরিশোধ করা হবে। রাজ্য সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সকলে। উল্লেখ্য, সম্প্রতি ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকারও। ৬৩ শতাংশ ডিএ পাচ্ছে কেন্দ্রের কর্মীরা। এই রাজ্যের সরকারি কর্মচারীরাও এবার একই হারে মহার্ঘ ভাতা পেতে চলেছে।












