বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ যেন ভারতে (India) দেখানো না হয়, এ বিষয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে কড়া বার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘যো বঁচে হ্যায় সঙ্গ সমেট লো’। এই আবহেই এবার এল কেন্দ্রের কড়া বার্তা।
ভারতে (India) পাকিস্তানের সিরিজ মুক্তি নিয়ে কেন্দ্রের বার্তা
মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভারতে এই সিরিজের মুক্তি নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ এবং আবেদন জমা পড়েছে। এরপরেই ২০২৫ সালের ৮ মে পহেলগাও হামলার পরে জারি হওয়া কেন্দ্রীয় নির্দেশিকা মনে করিয়ে দেওয়া হয়েছে নেটফ্লিক্সকে।

কী নির্দেশ দিয়েছিল কেন্দ্র: কাশ্মীরে পহেলগাও হামলার পরে জারি হওয়া কেন্দ্রের নির্দেশিকায় ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল মাধ্যম সহ সব সংস্থাকেই পাকিস্তানে তৈরি ছবি বা সিরিজের সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল। কিছুদিন আগেই ফাওয়াদ মাহিরার সিরিজটি ভারতে বন্ধ করার দাবি তুলেছিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন : হঠাৎ মন্ত্রীদের ওপর জারি নিষেধাজ্ঞা! কিন্তু কেন?
ভারতে মুক্তি নয় সিরিজের: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেটফ্লিক্সকে চিঠি পাঠিয়েছিল সংগঠনটি। তারপরেই কেন্দ্রের (India) বার্তা। পহেলগাও হামলার পর জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানেই স্পষ্ট বলে দেওয়া হয়েছিল দুই দেশের শিল্পীরা একসঙ্গে কোনও কাজ করবেন না।
আরও পড়ুন : সরষের তেলের ডবল সেঞ্চুরি, চাল-আলুও ধরাছোঁয়ার বাইরে, কবে কমবে দাম?
কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, পহেলগাও হামলার পর নেটফ্লিক্স নিজেই নাকি কেন্দ্রকে জানিয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ উপলব্ধ রাখা হয়নি। এবার সেটাই নেটফ্লিক্সকে আবারও মনে করিয়ে দিল কেন্দ্র।












