বাংলাহান্ট ডেস্ক : ফের হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। চাল, তেল, সবজি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। গত এক মাসে সরষের তেলের (Mustard Oil) দাম কার্যত রেকর্ড হারে বেড়েছে। খুচরো বাজারে ব্র্যান্ডেড প্যাকেটজাত তেলের দাম পৌঁছেছে লিটার প্রতি ২৩০ টাকায়। রোজের প্রয়োজনের জিনিসের এত দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়ার জোগাড় মধ্যবিত্তের।
সরষের তেলের (Mustard Oil) মূল্যবৃদ্ধি রের্কড হারে
বাঙালি বাড়িতে সরষের তেল লাগে প্রত্যেক মাসে। এই ভোজ্য তেলের এত দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে গৃহস্থের। পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, বাংলায় সরষের চাষ এমনিতেই কম। এ রাজ্যে সরষের তেল আসে রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ থেকে। কিন্তু সেখানেও বেড়েছে তেলের দাম। তারই সরাসরি প্রভাব পড়ছে বাংলায়।

কবে কমবে দাম: যদিও কিছুটা আশার খবর জানিয়েছেন অ্যাসোসিয়েশনের ওই সদস্য। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কমতে পারে দাম। সমিতির তরফে ওই রাজ্যগুলিতে দাম কমানোর কথা জানানো হয়েছে। এবার দাম শীঘ্রই কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : নতুন বছরেই জুড়তে চলেছে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ, কবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?
বেড়েছে চালের দাম: শুধু ভোজ্য তেল (Mustard Oil) নয়, চাল আলুর দামও বাড়ছে ভয়ঙ্কর ভাবে। কিছুদিন আগেই ঘূর্ণিঝড়ের জেরে আমন ধানের ক্ষতি হয়েছে রাজ্যে। সরকারি সাহায্য পাচ্ছেন কৃষকরা। কিন্তু তা সত্ত্বেও বাজারে চালের প্রাপ্যতা কিছুটা হলেও কমতে পারে। মিনিকেট চালের দাম বেড়েছে প্রতি কেজি ৫ টাকা, বাঁশকাঠি চালের দামও বেড়েছে প্রায় ৬-৮ টাকা। এর ফলে পরবর্তী মরশুমের আগে চালের দাম কমা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুন : শীতের দুপুরে ঝাল ঝাল বেগুন টমেটো ভর্তা, এভাবে বানালেই উঠবে একথালা ভাত
গত এক সপ্তাহে আলুর দাম বেড়েছে চড়চড়িয়ে। পাইকারি বাজারে দাম বেড়ে হয়েছে ১৪-১৫ টাকা। অন্যদিকে খুচরো বাজারে ১৭-২০ টাকা দরে বিকোচ্ছে আলু। দাম কমাতে অবশ্য ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে সরকার। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিয়ে বৈঠক হয় নবান্নে। রাজ্যের আধিকারিকদের কাছেও দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। দাম কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে খবর।












