বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিক ভাবে আইপিএল তথা ক্রিকেট কেরিয়ার থেকে নিজের অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তার পরামর্শ ছাড়াই আসন্ন আইপিএল মরশুম (IPL 2027) থেকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলকে পরিচালনা করতে হবে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad)। কিন্তু সেই আইপিএল মরশুম শুরুর চার মাস আগেই মহারাষ্ট্রকে (Maharashtra) চলতি সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে (Syed Mustaq Ali Tournament) নেতৃত্ব দিতে গিয়ে বড় ধাক্কা খেলেন রুতুরাজ গায়কোয়াড।
চলতি মরশুমে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মহারাষ্ট্রকে মোট ৩ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছিল তার দল। আসামের বিরুদ্ধে ১৭৩ রান তাড়া করতে নেমে তারা জেতে ৫ উইকেটে। ত্রিপুরার বিরুদ্ধেও ১৮২ রানের টার্গেট তারা ৫ উইকেট হারিয়েই চেজ করে নেয়। কিন্তু শক্তিশালী মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাদের ৫ রানের ব্যবধানে হারতে হয়।

এই তিন ম্যাচের মধ্যে একমাত্র আসামের বিরুদ্ধে একটি ভদ্রস্থ ইনিংস খেলতে পেরেছিলেন রুতুরাজ। ১৭৩ রান তাড়া করতে নেমে ৩৫ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে দলকে জয় অবধি নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বাকি দুই ম্যাচে তিনি যথাক্রমে ১৩ বল খেলে ১৪ এবং ৫ বল খেলে ৪ রান করে আউট হন।
আরও পড়ুন: এবার তো ৩০০ করবে! তরুণ তারকা বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা ইউনিভার্স বস ক্রিস গেইলের
এরপরই বৃহস্পতিবার মোহালির আইএস বিন্দ্রা পিসিএ স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলী ট্রফি ২০২৬-২৭-এর এলিট গ্রুপ ‘সি’-তে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের ম্যাচে প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হয় রুতুরাজ গায়কোয়াড়কে। এই ম্যাচে মহারাষ্ট্র দল নেমেছিল নতুন অধিনায়কের নেতৃত্বে; এদিন দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিজ্ঞ তারকা পৃথ্বী শ-কে।
আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন
কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তার অফফর্মের কারণেই যে রুতুরাজ দল থেকে বাদ পড়েছেন তা নিয়ে কারোরই সন্দেহ নেই। ভারতের নিউজিল্যান্ড সফরের শেষ দুই ওডিআই ম্যাচে সুযোগ পেয়েও নিজের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছিলেন রুতুরাজ। এরপর ঘরোয়া ক্রিকেটেও তিনি ফিকে। প্রশ্ন উঠছে যে তার এহেন ফর্ম দেখেও কি সিএসকে তাকে অধিনায়ক হিসেবে বহাল রাখবে?












